নিউজ

রবিবার থেকে তুমুল বৃষ্টি রাজ্যের এই সব অঞ্চলে, সর্তক বার্তা আবহাওয়া দপ্তরের

ফের উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সর্তকতা জারি করলো আবহাওয়া দপ্তর। অতি ভারী বৃষ্টি হতে পারে কোচবিহার, আলিপুরদুয়ার সহ মোট ৫টি জেলায়। জানা গিয়েছে আগামী রবিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। তবে শুক্র ও শনিবার আপাতত দু-এক পশলা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

অন্যদিকে, একইভাবে দক্ষিণবঙ্গে শুক্রবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সক্রিয় মৌসুমী অক্ষরেখার পূর্বাংশ দক্ষিণ সরে বাঁকুড়া ও দীঘার ওপর দিয়ে উত্তর বঙ্গোপসাগরে বিস্তৃত রয়েছে। যার ফলে বাংলাদেশ সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এর প্রভাবেই বৃষ্টির আবহাওয়া তৈরি হয়েছে।

এছাড়া সক্রিয় মৌসুমী অক্ষরেখার জেরে পশ্চিমের বিভিন্ন জেলা, যেমন- বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম-মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতও হতে পারে। সাথে আজ কলকাতায় সারা দিন মেঘলা আকাশ থাকবে বলেই জানা গিয়েছে।

শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা হয় ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে কাল বিকেল পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেড়ে ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯১-৯৫ শতাংশ। যার প্রভাবে অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হয়।

উল্লেখযোগ্য, সক্রিয় মৌসুমি অক্ষরেখার জেরে পূর্ব ও উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য ওড়িশা, মেঘালয়, নাগাল্যান্ড, অরুণাচলপ্রদেশ, ত্রিপুরা এবং বিহারে আগামী ৪-৫ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। সাথে উত্তর-পশ্চিমের বিভিন্ন রাজ্য পাঞ্জাব, চন্ডীগড়, হরিয়ানা, দিল্লী, উত্তরপ্রদেশেও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026