নিউজ

টানা ৪ দিন যেসব জায়গায় চলবে ঝেঁপে বৃষ্টি

দ্বিতীয় ইনিংসে ঝোড়ো ব্যাটিং শুরু করেছে বর্ষা। প্রথম দফায় যেটুকু ঘাটতি ছিল তা মেটাতেই এবার কোমর বেঁধে মাঠে নামতে চলেছে বর্ষা। আর একে যোগ্য সঙ্গত দিচ্ছে একের পর এক তৈরি হওয়া নিম্নচাপ। যার জেরে টানা বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এই বৃষ্টি চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কায় আবহাওয়া দফতর গেরুয়া সতর্কতা জারি করেছে দক্ষিণবঙ্গের জেলা গুলোতে।

এবারের নিম্নচাপ সৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির দক্ষিণবঙ্গের জেলা গুলোতে হলুদ সতর্কতা জারি করে আবহাওয়া দফতর। পরে উদ্বেগ বাড়লে গেরুয়া সতর্কতা জারি করা হয়। আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে যে, ২৪ শে আগস্ট, সোমবার থেকে থেকে বৃহস্পতিবার ২৭ শে আগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে, ২৬ শে আগস্ট, বুধবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়েছে যে, রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হবে। অন্যদিকে, মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা সহ সংলগ্ন জেলা গুলোতে। এক টানা বেশ কয়েক দিন চলা এই অতি বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গের নদীগুলিতে জলস্তর বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করছেন আবহবিদরা। ফলে, আগামী ২৭ শে আগস্ট পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে যেতে মৎস্যজীবীদের নিষেধ করেছে প্রশাসন। আবহাওয়া দফতর সূত্রে খবর, মূলত পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই টানা বৃষ্টির ফলে সুন্দরবন থেকে শুরু করে শহরাঞ্চলের নিচু জায়গাগুলি জলমগ্ন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই সমস্ত এলাকার বাসিন্দাদের সতর্ক করেছে প্রশাসন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026