নিউজ

West Bengal Weather Today: চলতি সপ্তাহে আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন, যা জানাল আবহাওয়া দপ্তর

শেষ ডিসেম্বরে বঙ্গবাসী সেভাবে শীত উপভোগ না করতে পারলেও, জানুয়ারির এক্কেবারে প্রথম দিন থেকে গোটা বঙ্গবাসী এই কনকনে ঠান্ডায় বেশ কাঁপতে শুরু করেছে। আলিপুর আবহাওয়া দফতর ইতিমধ্যে জানিয়েছেন, এখানেই শেষ নয় তাপমাত্রার পারদ রাজ্যে আরো অনেকটাই নামতে পারে, রাজ্যের কিছু জেলাতে শৈত্যপ্রবাহ হতে পারে। পৌষের শীতে একেবারে জমে যেতে পারে বাংলার মানুষ।

তবে এর মাঝে পশ্চিমী ঝঞ্ঝার কারণে রাজ্যে উত্তুরে হাওয়া প্রবেশের পথে বাঁধা হয়েছে। বর্তমান সময়ে সেই পরিস্থিতি কেটে গিয়ে ফের বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। তবে হাওয়া অফিস জানিয়েছে, আগামী সপ্তাহে আবারও নাকি এই রাজ্যে আরো একটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে পারে। যার কারণে ফের আরও একবার হু হু করে চড়তে পারে তাপমাত্রার পারদ।

আজকের দিনে তিলোত্তমাতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে মূলত মেঘলা এবং রাতের দিকে আবছা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদরা জানাচ্ছে আগামী দিন দুয়েকে রাতের দিকে তাপমাত্রার পারদ আরো ২-৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

আলিপুর আবহাওয়াবিদরা জানিয়েছেন, বাংলার আবহাওয়ার ক্যালেণ্ডার জুড়ে অর্থাৎ এই জানুয়ারী মাসে এখন শুধুই বিরাজ করবে শীত আর শীত। এখন উপযুক্ত সময় হয়েছে দুপুর রোদে টান টান হয়ে বসে মা কাকিমার রোদ পোহানোর আর সেইসঙ্গে সকল পরিবারের সাথ্ব পিঠে পুলি খাওয়ার। লেপ, কম্বল ইতিমধ্যেই আলমারি থেকে জায়গা করে নিয়েছে মানুষের বিছানায়। এখন সময় ঘুরতে যাওয়ার, বন্ধুদের সাথে চড়ুই ভাতির।

John Fabian

Recent Posts

‘আমরা তো শ্রমিক’—ম্যাচ জেতানো স্পেলের পর কেন এমন কথা বললেন শামি? ইডেনে ফাঁস করলেন আসল রহস্য

আইপিএলের মঞ্চে আবারও নিজের ক্লাস দেখালেন মহম্মদ শামি। হায়দরাবাদের বিরুদ্ধে দুরন্ত বোলিং স্পেল করে ম্যাচের…

April 9, 2026

‘দুঃখ নিয়েই বলছি…’ মনোনয়ন জমা দিয়েই আবেগঘন মমতা, ভবানীপুরে হাইভোল্টেজ লড়াই শুরু

মনোনয়ন জমা দিয়েই আবেগঘন বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে প্রার্থী হিসেবে নমিনেশন ফাইল করার…

April 9, 2026

উইকেটহীন বুমরাহ! IPL-এ ‘লজ্জার হ্যাটট্রিক’, ১৫ বছরের ব্যাটারের ছক্কায় চাপে তারকা পেসার

আইপিএলের মঞ্চে এক অচেনা জসপ্রীত বুমরাহ! বিশ্বের অন্যতম সেরা পেসার হয়েও টানা তিন ম্যাচে উইকেটশূন্য—তাও…

April 9, 2026

রাস্তার রাজা হতে আসছে Pulsar NS400Z 2026, শক্তিশালী ইঞ্জিন ও প্রিমিয়াম লুকে বড় ধামাকা বাজাজের

ভারতের স্পোর্টস বাইকের বাজারে আবারও বড় চমক দিতে চলেছে বাজাজ অটো। তাদের জনপ্রিয় পালসার সিরিজের…

April 8, 2026

২৮ নয় ৩০ দিন! একমাসের সবচেয়ে সস্তা প্ল্যান Jio-র, তবে মিলবে না এই সুবিধা

ভারতের টেলিকম বাজারে আবারও নতুন চমক আনল রিলায়েন্স জিও। ৩৩৯ টাকার নতুন প্রিপেড প্ল্যান নিয়ে…

April 8, 2026

শুরুতেই বড় ধাক্কা KKR শিবিরে: বিশ্বকাপের সেরা উইকেটশিকারি বরুণকে বাদ, সিদ্ধান্ত ঘিরে চর্চা তুঙ্গে।

কেকেআর তাদের প্রথম দুটি ম্যাচ খেলেছে মুম্বই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম…

April 8, 2026