Categories: নিউজ

শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝেঁপে বৃষ্টি

বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জন্য গত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টি হচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, এই নিম্নচাপ ক্রমশ পশ্চিমের দিকে সরছে ফলে দক্ষিণবঙ্গের জেলা গুলিতে বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমবে। কিন্তু আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে।

বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি সঞ্চয় করছে নিম্নচাপটি, এবং এটি সরছে ওড়িশার দিকে। এই মুহূর্তে নিম্নচাপটি বাংলাদেশ উপকূল থেকে সরে পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলে অবস্থান করছে। রাজ্যের উপকূলবর্তী জেলা গুলিতে আজ সারাদিনই বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। দিনভর আকাশ মেঘলা থাকবে এবং দফায় দফায় বৃষ্টি হবে। তবে সময়ের সাথে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাবে।

আগামী ৪৮ ঘন্টার মধ্যে আবহাওয়া অনেকটাই ভালো হয়ে যাবে বলে জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে গত কয়েকদিন টানা বৃষ্টি হলেও বৃষ্টি হয়নি উত্তরবঙ্গে। বৃহস্পতিবার উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস আছে। দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি, কোচবিহারে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026