আগামী দুদিন ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে রাজ্যে। শুক্র এবং শনিবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী দুদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কালবৈশাখী সহ বৃষ্টির সম্ভাবনা আছে। তবে উত্তরবঙ্গের জেলা গুলিতে আগামী রবি ও সোমবার বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হতে পারে। শিলাবৃষ্টিরও সম্ভাবনা আছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বাংলাদেশ এবং বিহারে আছে জোড়া ঘূর্ণাবর্ত। এই জোড়া ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টির সম্ভাবনা আরও বেড়ে যাচ্ছে।
বাতাসে জলীয় বাaষ্প থাকবে অনেকটাই বেশি। ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি চলবে আগামী কয়েকদিন। বাংলাদেশ এবং বিহারের এই দুই ঘূর্ণাবর্তের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলা গুলিতে ঝড় বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে। আগামী ৭২ ঘন্টায় আবার কালবৈশাখী হতে পারে বলেও জানাচ্ছে হাওয়া অফিস। গতকাল থেকেই কলকাতার স্বাভাবিক তাপমাত্রা বেশ খানিকটা নিচে নেমে গিয়েছে। গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি কম।
আজ সকালে কলকাতা সহ আশেপাশের অঞ্চল গুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদীয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণায় বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টি হতে পারে আগামী ৪৮-৭২ ঘন্টায়। এর সাথেই ঘন্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝড়েরও সম্ভাবনা আছে। রবিবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিবর্তন হতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…