নিউজ

আগামী ২-৩ ঘন্টার রাজ্যের এই জেলাতে ব্যাপক বৃষ্টি, জানাল আবহাওয়া দপ্তর

এদিন শুক্রবার সন্ধ্যায় বজ্র-বিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আগামী ২ থেকে ৩ ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ধেয়ে আসছে ঝড়বৃষ্টি। হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। বীরভূম ও হাওড়া জেলায় সন্ধ্যার মুখে হতে পারে বজ্র-বিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি। জানা গিয়েছে, জলীয় বাষ্প থেকে মেঘ সৃষ্টির ফলেই ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

এদিকে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের দিনক্ষণ ১০ই জুন ঘোষণা করেছে আবহাওয়া দফতর। তবে কিছুদিন আগে আরব সাগরে তৈরি হওয়া সুপার সাইক্লোন ‘নিসর্গ’-এর ফলে বঙ্গোপসাগরের মৌসুমি বায়ু দুর্বল হয়ে পড়েছে। যার জেরে আবহাওয়াবিদেরা আশঙ্কা প্রকাশ করেছেন বঙ্গে বর্ষা প্রবেশ করতে কিছুটা দেরি হতে পারে।

জানা গিয়েছে, মধ্যপ্রদেশের একটি নিম্নচাপ উত্তরপ্রদেশে সরে গেলেই বঙ্গোপসাগরে সক্রিয় হবে মৌসুমি বায়ু। তবে ৮ই জুন নাগাদ মায়ানমার উপকূলে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই নিম্নচাপ কতটা।শক্তিশালী হয় তার উপর নির্ভর করছে বঙ্গে বর্ষা প্রবেশের দিনক্ষণ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026