নিম্নচাপের জেরে গেরুয়া সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে আগামী ২৪ ঘন্টায় আরও বাড়বে বৃষ্টির পরিমাণ। প্রসঙ্গত, গতকালই আবহাওয়া দপ্তরের তরফে হলুদ সতর্কতা জারি করা হয়েছিল। আজ জারি করা হলো গেরুয়া সতর্কতা।
আবহাওয়া দপ্তরের স্পেশাল বুলেটিনে জানানো হয়েছে যে, উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশ সংলগ্ন সাগরে একটি গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এই নিম্নচাপটি আগামী ২৪ ঘন্টায় আরও সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। ফলে আগামী ২৪ ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলা গুলিতে আরও বাড়বে বৃষ্টির পরিমাণ। কলকাতা সহ দুই ২৪ পরগণায় আগামী ২৪ ঘন্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
প্রবল বৃষ্টির জেরে জলমগ্ন হতে পারে শহর কলকাতা। কলকাতা পুরসভার তরফে ইতিমধ্যেই যাতে জল না জমে তার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে প্রশাসনের তরফে। নিম্নচাপের জেরে জলোচ্ছ্বাস হতে পারে দিঘা উপকূলে। নিম্নচাপের জেরে আজ সকাল সাড়ে আটটা থেকে দুপুর আড়াইটে পর্যন্ত বৃষ্টি হয়েছে ১৭.২ মিলিমিটার, আগামী ২৪ ঘন্টায় যা আরও বাড়বে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…