আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। বুধবার ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টি হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে প্রায় পুরো দক্ষিণবঙ্গ জুড়েই বজ্রবিদ্য়ুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে।
এদিকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমেছে। তবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছেই দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে। আজ বৃষ্টির পরিমাণ কম হলেও শনিবার থেকে ফের বৃষ্টি বাড়তে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, সপ্তাহ শেষে কোচবিহার ও আলিপুরদুয়ার এই দুই জেলায় অতিভারী বৃষ্টি হবার প্রবল সম্ভাবনা রয়েছে।
মৌসুমী অক্ষরেখা এখন অমৃতসর, চণ্ডীগর, জামশেদপুর এবং তারপর দিঘা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হবে। ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার উপর ঘূর্ণাবর্তের প্রভাব রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…