নিউজ

বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, আগামী ৪৮ ঘণ্টায় ব্যাপক বৃষ্টিপাত

উত্তর বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে একটি নিম্নচাপ, জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী মঙ্গলবার নাগাদ এই নিম্নচাপটি তৈরি হওয়ার সম্ভাবনা আছে। নতুন তৈরি হতে চলা এই নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গ, বিহার এবং ওড়িশায় আগামী সপ্তাহে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। সমগ্র উত্তর ভারত এবং উত্তর পূর্ব ভারতের রাজ্য গুলির উপর এই নিম্নচাপের সরাসরি প্রভাব পড়বে।

আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে নতুন তৈরি হতে চলা এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিবর্তন হবে। একই সাথে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গেও। চলতি বছরে, এখনো পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হয়নি দক্ষিণবঙ্গের জেলা গুলিতে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, মঙ্গলবার নিম্নচাপটি ঘনীভূত হলে এর সম্বন্ধে আরও স্পষ্ট জানা যাবে।

এদিকে আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ারে কয়েক পশলা বৃষ্টি হতে পারে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, মৌসুমী অক্ষরেখা এই মুহূর্তে জয়পুর, পাটনা, উত্তরবঙ্গ ও আসাম হয়ে মনিপুর পর্যন্ত বিস্তৃত। রবিবার এবং সোমবার দক্ষিণবঙ্গের জেলা গুলিতে বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় আংশিক মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ অনেকটা বেশি হওয়ার জন্য আদ্রতাজনিত অস্বস্তি বাড়বে। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ সর্বাধিক ৯৪ শতাংশ এবং ন্যূনতম ৫৬ শতাংশ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026