নিউজ

West Bengal weather update: কলকাতায় ঠান্ডার জবর কামড়, বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপ, কলকাতায় আবারও বৃষ্টি?

উত্তর ভারতে আবারো আবহাওয়ার বদল শুরু হয়েছে। জানুয়ারির শেষ সপ্তাহে প্রচন্ড রোদের কারণে মনে হয়েছিল উত্তর ভারত এবং পূর্ব ভারতে শীত প্রায় বিদায় নিয়েছে। কিন্তু আবারো ঠান্ডা বাতাসের কারণে আবহাওয়ার মেজাজ পাল্টে গিয়েছে পুরোপুরি। রাজধানী দিল্লি সহ গাঙ্গেয় সমতল ভূমিতে আবারো শীতের অনুভূতি। পশ্চিমী ঝঞ্ঝার কারণে সকাল সন্ধ্যা এবং রাতে বেশ ঠান্ডা পড়ছে, উত্তর ভারত এবং পূর্ব ভারতে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী একটি নতুন পশ্চিমীর ঝঞ্ঝা আসার কারণে উত্তর এবং পূর্ব ভারতের আবহাওয়া আবারও শীতল হয়ে উঠেছে। ইতিমধ্যেই হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে আবার তামিলনাড়ুর দক্ষিণ উপকূলে বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। দিল্লি এনসিআর উত্তর প্রদেশ বিহার রাজস্থান পাঞ্জাব পশ্চিমবঙ্গ এবং হরিয়ানায় আবহাওয়া শুষ্ক থাকলেও তাপমাত্রা অনেকটাই কম। বিস্তীর্ণ এলাকা জুড়ে ঠান্ডা বাতাস বইছে এই দিন। দিনের বেলায় রোদ থাকার কারণে শীত থেকে কিছুটা স্বস্তি পাওয়া গেলেও উত্তর ভারতের অনেক এলাকায় রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে গিয়েছে।

কলকাতার কথা বললে, গোটা দক্ষিণবঙ্গে আবারো ঠান্ডার স্পেল জমিয়ে চলছে। সর্বনিম্ন তাপমাত্রা এই মুহূর্তে ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করছে। কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি থাকবে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ এই মুহূর্তে ৭১ শতাংশ। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ফের একবার তাপমাত্রা ১০ ডিগ্রির কাছাকাছি পৌঁছে গিয়েছে। উত্তরবঙ্গে ঠান্ডা ইনিংস অব্যাহত। বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কম থাকতে পারে। ফলে এখনই যে শীত চলে যাচ্ছে সেটা বলা ভুল। অন্যদিকে আবার বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। ফলে বৃষ্টির সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026