নিউজ

সরছে নিম্নচাপ, শুক্রবার অবধি চলবে টানা বৃষ্টি

পশ্চিমবঙ্গ : গতকালই আবহাওয়া দপ্তর থেকে জনানো হয়, উত্তর বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের জেরে আজ থেকে দক্ষিণবঙ্গে চলবে ভারী বৃষ্টিপাত। কিন্তু নিম্নচাপ সরে তা ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে পশ্চিমাঞ্চলের দিকে। আজ সকাল থেকেই কলকাতাসহ রাজ্যের একাধিক জায়গায় আকাশ মেঘলা এবং হালকা বৃষ্টিপাত হলেও কাল থেকে কমতে পারে ভারি বৃষ্টি।  হাওয়া অফিস জানিয়েছে শুক্রবার অবধি চলবে এই হালকা বৃষ্টি।

পূর্ব মেদিনীপুর,  হুগলি থেকে শুরু করে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, হাওড়ায় হবে হালকা বৃষ্টি।কিন্তু পশ্চিমাঞ্চলের যে যে জায়গাগুলোতে ভারি বৃষ্টি হবে তার মধ্যে আছে পশ্চিম মেদিনীপুর ,বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পুরুলিয়াতে। যার জেরে আগামী কাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়ায়ের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়ায়ের আশেপাশে। আকাশ থাকবে আংশিক মেঘলা। মাঝে মাঝে চলবে হালকা ঝোড়ো হাওয়া।

এমনকি ভারি বৃষ্টিপাতের জন্য সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। কিন্তু বিগত দুই সপ্তাহ ধরে চলা এই বৃষ্টিপাত কমে গেলেও, নিম্নচাপের প্রভাবে জারি থাকবে বৃষ্টিপাত, আর আগের থেকে কমবে তাপমাত্রা।

Anirban Kundu

Recent Posts

২০০ টাকারও কমে ৩৫ দিনের প্ল্যান! BSNL-এর এই অফারে চাপে Jio-Airtel

কম খরচে বেশি দিনের ভ্যালিডিটি—এই ফর্মুলাতেই বাজারে নতুন করে চমক দিল BSNL। মাত্র ১৯৭ টাকার…

April 2, 2026

স্কুল খুলেই ছুটি! ৩ এপ্রিল কেন বন্ধ সব স্কুল? জেনে নিন সম্পূর্ণ তালিকা

এপ্রিল মাস মানেই নতুন শিক্ষাবর্ষের শুরু—নতুন বই, নতুন ক্লাস আর নতুন উদ্যম। কিন্তু সেই শুরুতেই…

April 2, 2026

গরমের ফাঁদে ঝড়ের আঘাত! দক্ষিণবঙ্গে কবে নামবে কালবৈশাখী? বড় আপডেট আবহাওয়া দফতরের

মার্চের শেষের দিকের দুর্যোগ কাটতে না কাটতেই এপ্রিলের শুরুতে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় এক অদ্ভুত দ্বৈত ছবি…

April 2, 2026

হারতেই বিস্ফোরণ! মাঠেই পন্থকে ‘ধমক’ গোয়েঙ্কার—LSG শিবিরে নতুন বিতর্ক?

আইপিএলের মঞ্চে হার নতুন কিছু নয়, কিন্তু সেই হার যদি দলের ড্রেসিংরুমের বাইরে নতুন ঝড়…

April 2, 2026

লক্ষ্মীবারে সোনার বাজারে আগুন! রাতারাতি হাজার হাজার টাকা লাফ—এখন কিনবেন নাকি অপেক্ষা করবেন?

লক্ষ্মীবারেই যেন সত্যিই ‘লক্ষ্মীর ঝলক’—কিন্তু স্বস্তি নয়, বরং ধাক্কা! আজ সোনার বাজারে একেবারে আগুন লেগেছে।…

April 2, 2026

লক্ষ্মীর ভাণ্ডারের নেপথ্য কাহিনি ফাঁস! নোটবন্দির সময়েই সিদ্ধান্ত, জানালেন মমতা

বিধানসভা নির্বাচন ঘিরে রাজ্যজুড়ে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। এর মধ্যেই বড়ঞার জনসভা থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প…

April 2, 2026