পশ্চিমবঙ্গ : গতকালই আবহাওয়া দপ্তর থেকে জনানো হয়, উত্তর বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের জেরে আজ থেকে দক্ষিণবঙ্গে চলবে ভারী বৃষ্টিপাত। কিন্তু নিম্নচাপ সরে তা ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে পশ্চিমাঞ্চলের দিকে। আজ সকাল থেকেই কলকাতাসহ রাজ্যের একাধিক জায়গায় আকাশ মেঘলা এবং হালকা বৃষ্টিপাত হলেও কাল থেকে কমতে পারে ভারি বৃষ্টি। হাওয়া অফিস জানিয়েছে শুক্রবার অবধি চলবে এই হালকা বৃষ্টি।
পূর্ব মেদিনীপুর, হুগলি থেকে শুরু করে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, হাওড়ায় হবে হালকা বৃষ্টি।কিন্তু পশ্চিমাঞ্চলের যে যে জায়গাগুলোতে ভারি বৃষ্টি হবে তার মধ্যে আছে পশ্চিম মেদিনীপুর ,বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পুরুলিয়াতে। যার জেরে আগামী কাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়ায়ের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়ায়ের আশেপাশে। আকাশ থাকবে আংশিক মেঘলা। মাঝে মাঝে চলবে হালকা ঝোড়ো হাওয়া।
এমনকি ভারি বৃষ্টিপাতের জন্য সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। কিন্তু বিগত দুই সপ্তাহ ধরে চলা এই বৃষ্টিপাত কমে গেলেও, নিম্নচাপের প্রভাবে জারি থাকবে বৃষ্টিপাত, আর আগের থেকে কমবে তাপমাত্রা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…