লাগাতার বৃষ্টির কারণে ধারাবাহিকভাবে কমতে শুরু করেছে তাপমাত্রা। কলকাতা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রা নিয়ে প্রতিদিন চলছে নতুন নতুন রেকর্ড। রবিবারের পরে সোমবারও দিঘা ও পূর্ব মেদিনীপুর জেলার সর্বত্র বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে আবারো ২৮ মার্চ অর্থাৎ আজকে তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। অর্থাৎ বলতে গেলে সমগ্র পশ্চিমবঙ্গের তাপমাত্রা এখন কিছুটা হলেও নিম্নমুখী। আজকেও দুপুরের পরে ঝড় বৃষ্টি ও কালবৈশাখীর সম্ভাবনা আছে। মঙ্গলবার দিঘা ও পূর্ব মেদিনীপুরে ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল।
দীঘায় শেষ ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস। দীঘায় আজকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২.৮ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২.২ ডিগ্রি সেলসিয়াস। এই দুটি তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। অন্যদিকে, পূর্ব মেদিনীপুর জেলার শিল্পাঞ্চল শহর হলদিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২১.৯ ডিগ্রি সেলসিয়াস। হলদিয়ার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ১ ডিগ্রি কম। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৭৮ শতাংশ। দুপুরের পর ঝড় বৃষ্টির সম্ভাবনা এই শহরেও আছে।
কলকাতায় আজকে ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকলেও, সবথেকে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে পূর্ব মেদিনীপুর জেলায়। এই জেলায় আজকে দুপুরের পর থেকেই ব্যাপক বৃষ্টির সম্ভাবনা আছে। যেহেতু বাংলাদেশের উপরে একটি ঘুর্নাবর্ত এখনো রয়েছে, তাই এই ঘূর্ণাবর্তের প্রভাবে সারা পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা আছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শুধু আজকে না, আগামী কয়েকদিনও এভাবেই বৃষ্টির সম্ভাবনা আছে পূর্ব মেদিনীপুর জেলায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…