নিউজ

প্রবল বৃষ্টি ভাসতে চলেছে উত্তরবঙ্গে, ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গেও

উত্তরবঙ্গে আগামী কয়েকদিন প্রবল বৃষ্টির পূর্বাভাস দিলো আলিপুর আবহাওয়া দপ্তর। চলতি সপ্তাহ জুড়েই সমগ্র উত্তরবঙ্গ জুড়েই ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। অতিবৃষ্টির জেরে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বন্যার আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর। আগামী বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গের পাঁচ জেলায় প্রবল বৃষ্টি হবে। এই পাঁচ জেলা হলো দার্জিলিং, কালিম্পঙ, অলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, মৌসুমী অক্ষরেখা ক্রমশই সরছে উত্তরের দিকে। আর এর ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকেছে উত্তরের জেলা গুলিতে। তার প্রভাবেই আগামী কয়েকদিন প্রবল বৃষ্টিতে ভাসবে গোটা উত্তরবঙ্গ।

প্রবল বৃষ্টিতে বন্যা, পাহাড়ে ধ্বসের মতো প্রাকৃতিক বিপর্যয়ের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই গত সপ্তাহের বৃষ্টিতে ফুঁসছে পাহাড়ের নদী গুলি। তারপর চলতি সপ্তাহে যদি এই প্রবল বৃষ্টি হয় তাহলে বন্যার আশঙ্কা বেড়ে যাবে বহুগুণ। উত্তরের জেলাগুলিকে সতর্ক করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে। আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা পাওয়ার পরই উত্তরের জেলাগুলির তরফে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

উত্তরবঙ্গের পাশাপাশি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গেও। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে কলকাতা সহ আশেপাশের জেলা গুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ অনেকটাই বেশি থাকবে, ফলে সারাদিনই আদ্রতাজনিত অস্বস্তি থাকবে। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৭৬ থেকে ৯৫ শতাংশ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026