নিউজ

West Bengal weather update: মুহূর্তেই বদলাবে আবহাওয়া, ব্যাপক শিলা বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা কলকাতায়, রাজ্যজুড়ে বৃষ্টিপাতের পূর্বাভাস হাওয়া অফিসের

আবহাওয়া এবারে বিরাট পরিবর্তন। টানা কয়েকদিনের দহনজ্বালাকে অতীত করে আজ ও কাল রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা আছে বলে পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সঙ্গেই দক্ষিণবঙ্গে রয়েছে শিলাবৃষ্টি সতর্কতা। বিক্ষিপ্তভাবে কালবৈশাখীর মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায়। বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি চলবে মোটামুটি বুধবার পর্যন্ত। রবিবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলাতে।

বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বাকি সব জেলাতে। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগের দমকা ঝরো হাওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে আজ শিলাবৃষ্টির সতর্কতা রয়েছে। পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ঝাড়গ্রাম এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে শিলাবৃষ্টির সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আগামীকাল সোমবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টি অর্থাৎ ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইবে। দক্ষিণবঙ্গের শিলাবৃষ্টি সম্ভাবনা থাকবে সোমবার। পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

আগামী মঙ্গলবার উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতি বেগে দমকা ঝড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। বুধবার দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। তবে বুধবার বাকি জেলাগুলিতে বৃষ্টিপাত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ। বেলা বাড়লে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি বাড়তে পারে। তবে বিকেল বা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026