Weather Update: আসছে কালবৈশাখী, হঠাৎই এক ধাক্কায় বদলে যাবে পুরো বাংলার আবহাওয়া

দক্ষিণবঙ্গে রয়েছে মেঘলা আকাশ সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা পশ্চিমে বেশ কয়েকটি জেলায়। উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হতে পারে মার্চের মাঝামাঝি সপ্তাহ নাগাদ।বৈশাখ মাসের আগেই বাংলায় কালবৈশাখী সম্ভাবনা আছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ পশ্চিমের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রাম জেলাতে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ নদীয়া দুই দিনাজপুরের বেশ কিছু অংশে। বজ্র বিদ্যুৎসহ বিশ্বের সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা জেলাতেও। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায়।

মার্চ মাসের মাঝামাঝি সময় নাগাদ কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে। দক্ষিণবঙ্গ জুড়ে সম্ভাবনা রয়েছে বৃষ্টির। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ১৬ এবং ১৭ ই মার্চ বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও। ১৫ মার্চ বুধবার থেকে তাপমাত্রা বদল হবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। বুধবারের পর তাপমাত্রা অনেকটাই কমে যাবে। তার আগে কয়েকদিন তাপমাত্রা প্রায় একই রকম থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উল্লেখযোগ্য কোন পরিবর্তন দেখা যাবে না বলেই জানানো হচ্ছে হাওয়া অফিসের তরফ থেকে।

আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং এবং কালিম্পং জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফের ১৩ এবং ১৪ তারিখ নাগাদ আবারও ভারী বৃষ্টি হবে দার্জিলিঙে। কলকাতায় আংশিক মেঘলা আকাশ রয়েছে এবং বৃষ্টির তেমন কোন সম্ভাবনা নেই। জলীয়বাষ্প খুব বেশি না থাকার কারণে শুকনো গরম অনুভব হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। গতকাল তাপমাত্রা ছিল ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ৪২ থেকে ৭৮ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় কলকাতা শহরের তাপমাত্রা থাকবে ২৩ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026