আগামী দু’দিন জোরদার বৃষ্টি দক্ষিণবঙ্গের ৫ জেলায়, সাথে বইবে ঝোড়ো বাতাস

গ্রীষ্মের তীব্র তাপদাহ থেকে বঙ্গবাসী মুক্তি পেয়েছে শেষ কিছুদিনের বৃষ্টিতেই। অন্যদিকে গতকাল সোমবার থেকে বাংলার বিভিন্ন জায়গায় ঘূর্ণিঝড় অশনির প্রভাব পড়তে শুরু করেছে। গতকাল সকালের দিক থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে বিভিন্ন জায়গায়। সেই সাথে হাওয়া অফিস আজ মঙ্গলবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের উপকূল এবং সংলগ্ন পাঁচ জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছেন। সর্তকতা জারি করা হয়েছে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদীয়া, হাওড়া ইত্যাদি জেলায়।

পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর এও জানিয়েছে যে আগামী দুদিন কলকাতাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই মেঘলা আকাশ এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আগামী শুক্রবার পর্যন্ত এই বৃষ্টিপাত হবে। হালকা ও মাঝারি বৃষ্টিপাতের সাথে এই জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়া পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ৫০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইবে।

ঝোড়ো হাওয়ার পূর্বাভাস জানিয়ে আবহাওয়া দপ্তর আজ থেকে আগামী শুক্রবার পর্যন্ত পর্যটকদের সমুদ্রস্নানে নিষেধাজ্ঞা জারি করেছে। দীঘা, মন্দারমনি ও বকখালির পর্যটকদের সতর্ক করা হয়েছে। সমুদ্রতীরবর্তী যেকোনো বিনোদনমূলক খেলা বা কাজ থেকে বিরত থাকতে অনুরোধ জানানো হচ্ছে। বেশিরভাগ সি-বিচগুলিতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

অশনি ঘূর্ণিঝড় সম্বন্ধে মৌসম ভবন জানিয়েছে যে আজ শক্তি হারাবে অশনি। এরপর এই ঝড় গতিপথ পরিবর্তন করে ফের সমুদ্রের ভেতরে ঢুকে যাবে। এর ফলে দুদিনের মধ্যে নিম্নচাপে পরিণত হবে এই শক্তিশালী ঘূর্ণিঝড়। তবে এই ঝড় সমুদ্রে বিলীন হয়ে যাবে নাকি গতিমুখ পরিবর্তন করবে সেটা নিয়ে চলছে পর্যবেক্ষণ। বর্তমানে এই ঘূর্ণিঝড় অন্ধপ্রদেশের কাকিনাড়ার খুব কাছে চলে এসেছে। আজ রাতের মধ্যেই ক্রমশ বাঁক নেবে এই ঘূর্ণিঝড়। মনে করা হচ্ছে উত্তর-পশ্চিম অভিমুখ ছেড়ে উত্তরপূর্ব অভিমুখে এগোবে ঘূর্ণিঝড়।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026