Monsoon in West Bengal: আগামী ৫ দিন ৫ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সতর্কতা

টক ডাল, সরবৎ, আর নয়। এবার চাই ইলিশ ভাজা, খিচুড়ি আর গরম গরম তেলেভাজা। আসলে মানুষ চাইছে এবারে বর্ষা আসুক, অনেক গরমের দাপাদাপি হয়েছে। নাজেহাল মানুষ বুঝেছে তাপ প্রবাহ কি। পুকুর বুজিয়ে ফ্ল্যাট, ইলেকট্রনিক জিনিসের যথেচ্ছ ব্যবহারের শাস্তি কি হতে পারে, সেটা প্রকৃতি বুঝিতে দিয়েছে। সবুজ কেটে যদি ইট বালি সিমেন্টের রাজপ্রাসাদ হয়, তাহলে গ্লোবাল ওয়ার্মিং যে মাথার উপর নাচ করবেই এটা সকলেই জানতো, এরপরেও প্রকৃতির সঙ্গে টেক্কা দিতে গিয়ে চরম গরমের শিকার হয় গোটা বাংলার মানুষ। এবার তারা চায় বৃষ্টি আসুক, হোক ঝড়, মাটি শীতল হোক, ঘামাচি মরুক, ইত্যাদি ইত্যাদি।

তাহলে কবে বর্ষা আসছে? উত্তরবঙ্গে ইতিমধ্যে মৌসুমী বায়ু প্রবেশ করে গিয়েছে, এবার পালা দক্ষিণ বঙ্গের। আলিপুর আবহাওয়া দপ্তর এই প্রসঙ্গে সুখবর দিল রাজ্যবাসীকে। মৌসুমী বায়ু স্থল বায়ু ও সমুদ্র বায়ুর বৃহত্তর সংস্করণ। এই বায়ু, প্রথমে কেরলে প্রবেশ করে, এরপর উত্তরবঙ্গ হয়ে হিমালয়ে ধাক্কা খেয়ে দক্ষিণবঙ্গে প্রবেশ করে। ঠিক এইভাবেই প্রতিবছর জুন মাসের মাঝামাঝি নাগাদ বর্ষার প্রত্যাবর্তন হয়। এখন, প্রশ্ন হল কবে আসছে বর্ষা?

সূত্রের খবর অনুযায়ী, ভারী বৃষ্টিপাতের ফলে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় ধসের আশঙ্কা রয়েছে।জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টিপাত হবে । তবে, দক্ষিণবঙ্গে বর্ষা কবে প্রবেশ করছে এই ব্যাপারে নির্দিষ্ট কোনো খবর নেই। আপাতত উত্তরবঙ্গের মানুষ বর্ষার আনন্দ উপভোগ করবে। তবে, প্রচণ্ড তাপ প্রবাহের ফলে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে।

Pritam Santra

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026