নিউজ

West Bengal weather update: নতুন নিম্নচাপে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ হাওয়া অফিসের

স্বাভাবিকের থেকে অনেকটা দেরি করে বর্ষা দক্ষিণবঙ্গে ঢুকলেও আষাঢ়ের মেঘে দেখা মিলেছে বর্ষার চেনা ছবির। আবহাওয়া অফিস বেশ কিছুদিনের অপেক্ষার পর জানিয়ে দিয়েছে, আগামী কয়েক দিন দক্ষিণ বঙ্গের বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস দক্ষিণের উপকূল ঘেঁষে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগণায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েক দিনে।

উপকূলে বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। এই হাওয়ার গতিবেগ ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার মতো হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার পাশাপাশি উপকূলে সতর্কতা জারি করা হয়েছে এবং মৎস্যজীবীদের রবিবার এবং সোমবার গভীর সমুদ্রে যেতে নিষেধ করেছে হাওয়া অফিস। কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। রবিবার সারাদিন কলকাতায় বিক্ষিপ্তভাবে দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

ইতিমধ্যেই রবিবার সকাল থেকে শহর লাগোয়া এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। হুগলির বেশ কয়টি জায়গায় রবিবার ভোরের দিকে মুষলধারে বৃষ্টি হয়েছে বলে খবর মিলেছে। বিক্ষিপ্তভাবে ভিজেছে কলকাতা। হাওয়া অফিস বলেছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার উপকূলে ইতিমধ্যে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। তৈরি হওয়া এই নতুন নিম্ন চাপের কারণে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। তবে যেহেতু ইতিমধ্যেই বর্ষাকাল শুরু হয়ে গিয়েছে তাই আপাতত এরকম বিক্ষিপ্ত বৃষ্টি চলবেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026