Weather Update: রাজ্যে বর্ষার প্রবেশ, কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা?

ইতিমধ্যেই উত্তরবঙ্গে বর্ষার সমস্ত প্রভাব দেখা দিতে শুরু করেছে। তিনদিনের মধ্যেই পুরোপুরি বর্ষা ঢুকে যাবার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায়। তবে কলকাতাসহ দক্ষিণবঙ্গের এখনো পর্যন্ত বর্ষার তেমন কিছু অস্তিত্ব না পাওয়া গেলেও খুব শীঘ্রই স্বস্তির খবর আসতে চলেছে দক্ষিণবঙ্গের জন্য। খুব শীঘ্রই বাংলায় প্রবেশ করতে চলেছে বর্ষা। তবে দক্ষিণবঙ্গের মানুষদের আর কিছুদিন অপেক্ষা প্রহর গুনতে হবে। আপাতত কলকাতা এবং দক্ষিণবঙ্গে বজায় থাকবে আদ্রতা জনিত অস্বস্তি। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে বলেও জানিয়েছে হাওয়া অফিস।

উত্তর-পূর্ব ভারত সিকিম এবং উত্তরবঙ্গের একাংশে শুক্রবার ইতিমধ্যেই বর্ষা প্রবেশ করেছে বলে জানা যাচ্ছে। উত্তর বঙ্গের সমস্ত জেলায় নিজের প্রভাব বিস্তার করবে বর্ষা। আজ থেকেই পার্বত্য এবং ডুয়ার্সের বেশ কিছু এলাকায় বৃষ্টি শুরু হয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। রবিবার দুপুরের পর থেকেই বৃষ্টির পরিমাণ আরো বাড়তে চলেছে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই তিনটি জেলায় আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে।

তবে দক্ষিণবঙ্গে আপেক্ষিক আদ্রতা এবং জলীয় বাষ্প এখনো বেশ ওপরের দিকে। অস্বস্তিকর আবহাওয়া এবং ঘর্মাক্ত আবহাওয়া এখনো বজায় থাকবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। স্থানীয়ভাবে তৈরী বজ্রগর্ভ মেঘ থেকে কোথাও কোথাও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টির ফলে তেমন কিছু সুবিধা তো হবেনা, বরং দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও কিছুটা বৃদ্ধি পাবার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণ বঙ্গের পশ্চিমবঙ্গের কিছু জেলা যেমন পুরুলিয়া এবং বাঁকুড়া জেলার বিস্তীর্ণ এলাকায় তাপমাত্রা বৃদ্ধি পাবে।

এছাড়াও কলকাতায় আংশিক মেঘলা আকাশ দেখা যাবে বলে জানা যাচ্ছে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। কলকাতায় ঘর্মাক্ত পরিবেশ এবং অস্বস্তি বজায় থাকবে। আপেক্ষিক আদ্রতা থাকবে ৮৫ শতাংশের কাছাকাছি। গতকাল পশ্চিমবঙ্গের তাপমাত্রা ছিল সর্বাধিক ৩৪.৫ ডিগ্রী সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রী কম। কলকাতা কিছু কিছু জায়গায় বৃহস্পতিবার বৃষ্টি হয়েছে বলে খবর। হাওয়া অফিসের অনুমান অনুযায়ী বৃহস্পতিবার কলকাতায় বৃষ্টি হয়েছে ১.৬ মিলিমিটার।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026