নিউজ

প্রবল বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস, দেখে নিন কোন জেলায় কেমন থাকছে আবহাওয়া

বিগত সপ্তাহ থেকেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায়। উত্তরের পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া জেলার বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি এই মুহূর্তে দেখা যাচ্ছে। জেলার আবহাওয়া এখন অনেকটা পরিবর্তিত হয়েছে এবং বিগত বেশ কিছুদিন যাবত ঝড় বৃষ্টির কারণে তাপমাত্রা অনেকটা কমেছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি না হলেও মাঝে মাঝে বিক্ষিপ্তভাবে বৃষ্টি দেখা গিয়েছে।

মঙ্গলবার পুরুলিয়া জেলার সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে মোটামুটি ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সর্বনিম্ন তাপমাত্রা থাকতে চলেছে ২৪ ডিগ্রি সেলসিয়াস। আগামী দিনে পুরুলিয়ার তাপমাত্রার পারদ কমতে পারে এমনটাই মনে করা হচ্ছে। শহর কলকাতা সহ শহরতলীর আশেপাশের বিভিন্ন এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। দার্জিলিং কালিম্পং মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের উপরের দিকে তিনটি জেলা অর্থাৎ কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বর্ষা, ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখা মিলিয়ে একটা ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলায় ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। আপাতত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী ৪-৫ দিন দক্ষিণ বঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

Nirajana Nag

Recent Posts

এখনই সতর্ক হোন! কলকাতা সহ ৭ জেলায় কয়েক ঘণ্টার মধ্যেই ধেয়ে আসছে ভয়ঙ্কর ঝড়-বৃষ্টি

গরমে নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ এবার স্বস্তির ইঙ্গিত পেলেও তার সঙ্গে থাকছে দুর্যোগের আশঙ্কা। আবহাওয়া দপ্তরের…

April 30, 2026

প্রায় ৩ মাস রিচার্জের ঝামেলা নেই! সস্তায় 84 দিনের প্ল্যান দিচ্ছে Vodafone Idea

আপনি যদি Vodafone Idea (Vi)-এর সিম ব্যবহার করেন এবং বেশি ডেটা প্রয়োজন না হয়, কিন্তু…

April 30, 2026

ভেপ কাণ্ডে বিতর্ক! ড্রেসিংরুমে ধরা পড়ে শাস্তি পেলেন রিয়ান পরাগ

IPL চলাকালীন এক বিতর্কিত ঘটনায় চাপে পড়লেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক রিয়ান পরাগ। ম্যাচ চলাকালীন ড্রেসিংরুমে…

April 30, 2026

ভোট শেষ, এবার বড় দাবি! ২৩০ আসনের ইঙ্গিত—বাংলা কি আবারও তৃণমূলের দখলে?

দ্বিতীয় দফার ভোটগ্রহণ শেষ হতেই রাজ্যের রাজনৈতিক উত্তাপ আরও বেড়ে গিয়েছে। কোথায় কোন দল এগিয়ে,…

April 30, 2026

রান্নার গ্যাসের দামে বড় পরিবর্তনের ইঙ্গিত! ১ মে থেকেই কি বাড়বে খরচ?

এপ্রিল মাস শেষ হতে না হতেই নতুন মাসের শুরুতে আবারও বাড়তে পারে নিত্যপ্রয়োজনীয় খরচ। বিশেষ…

April 30, 2026

Bank Holidays Next Week: ২৯ এপ্রিল–মে’র প্রথম সপ্তাহে চারদিন ব্যাঙ্ক বন্ধ, কবে, কোথায়?

আগামী কয়েকদিনে ব্যাঙ্কে যাওয়ার পরিকল্পনা করছেন? ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের ক্যালেন্ডার অনুযায়ী ২৭ এপ্রিল থেকে ৪…

April 30, 2026