নিউজ

আসছে পশ্চিমী ঝঞ্ঝা, এদিন থেকে কলকাতা এবং পশ্চিমবঙ্গে পড়বে জাকিয়ে শীত

নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই রাজ্য জুড়ে শুরু হয়েছে হালকা শীতের আমেজ। তবে বেলা বাড়লেই সেই শীতের আমেজ হয়ে যাচ্ছে কোথাও উধাও। ভোর এবং রাত্রের দিকে ঠান্ডা থাকলেও স্বাভাবিকের থেকে নিচে রয়েছে তাপমাত্রার পারদ। তার মধ্যে আবার রাজ্যে পশ্চিমী ঝঞ্ঝার সম্ভাবনা রয়েছে। পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় আগামী ৪৮ ঘণ্টায় হালকা বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। খুব সামান্য হলেও তুষারপাতের সম্ভাবনা আছে সিকিম এবং সংলগ্ন পার্বত্য এলাকায়। এদিকে কলকাতায় এবং অন্যান্য শহরের দিন এবং রাতের তাপমাত্রা বেশ কিছুটা নিম্নগামী। কলকাতায় ভোরের দিকে এবং রাতে বেশ মনোরম পরিবেশ থাকলেও রোদ উঠলে সেই পরিবেশ উধাও। আগামী ২৪ ঘন্টায় শহরের তাপমাত্রা ২১ ডিগ্রি থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে বলে জানিয়ে দিয়েছে, আবহাওয়া দপ্তর।

উত্তরে হওয়ার কারণে কলকাতার তাপমাত্রা অনেকটাই পরিবর্তিত হয়েছে। দিনের তাপমাত্রা এই মুহূর্তে ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস থেকে রাতারাতি দুই ডিগ্রি নেমে ৩০.২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে এসেছে। এই মুহূর্তে এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। অন্যদিকে রাতের তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস থেকে নেমে ২০.৭ ডিগ্রি সেলসিয়াস হয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম।

পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সকাল এবং রাত্রে গতকাল থেকে শীত শীত ভাব। আরো পারদ পতনের পূর্বাভাস রয়েছে ১০ নভেম্বর থেকে। তবে ১০ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের কোন জেলাতে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। রাজ্যে কবে থেকে জাকিয়ে শীত পড়বে তার কোন নিশ্চিত তারিখ না জানা গেলেও নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এরপর তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমার কারণে শুষ্ক আবহাওয়া এবং শীতের আমেজ নভেম্বরের মাঝামাঝি সময় থেকে উপভোগ করতে পারবেন রাজ্যবাসী।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026