খেলা

MS Dhoni: ‘লং লিভ দ্য লিজেন্ডস’ ধোনির উদ্দেশ্যে বার্তা দিলেন ক্রিস গেইল, ছবি ভাইরাল

ভারতীয় ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সাথে তোলা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার ক্রিস গেইল। যে ছবিটি দেখতে না দেখতে ভাইরাল হয়েছে নেটপ্রেমীদের মধ্যে। আপনাদের জানিয়ে রাখি, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরে বর্তমানে ক্রিস গেইল একজন ধারাভাষ্যকার এবং ক্রিকেট বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন। অন্যদিকে, ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এই মুহূর্তে আইপিএল ২০২৩-এর জন্য অনুশীলনে ব্যস্ত রয়েছেন।

উল্লেখ্য, ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি নিজের কর্মকাণ্ডের জন্য প্রায়ই সংবাদ শিরোনামে থাকেন। তিনি একার নেতৃত্বে ভারতের ঝুলিতে তিনটি আইসিসি ট্রফি তুলে দিয়েছেন। তাছাড়া তার নেতৃত্বে ভারতীয় দল ক্রিকেটের সমস্ত ফরম্যাটে শীর্ষস্থান দখল করেছে। ফলশ্রুতিতে, বিশ্ব ক্রিকেটের সবচেয়ে সফল অধিনায়কদের তালিকায় মহেন্দ্র সিং ধোনির নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে।

দীর্ঘদিন ক্রিকেটের বাইরে থাকার পর ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ক্রিস গেইল মহেন্দ্র সিং ধোনির সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রাম পেজে। সেখানে তিনি মহেন্দ্র সিং ধোনির উদ্দেশ্যে লিখেছেন, ‘লং লিভ দ্য লিজেন্ডস।’ বিষয়টি ভারতীয় ক্রিকেটপ্রেমীদের নজরে পড়তেই ইউনিভার্সাল বসের শেয়ার করা ছবিতে লাখ লাখ ভালোবাসা দিয়েছে।

উল্লেখ্য, ১৫ আগস্ট ২০২০ সালে মহেন্দ্র সিং ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন। তবে ক্রিকেট থেকে অবসর গ্রহণ করার পূর্বে তিনি বিশ্ব ক্রিকেটের সফলতম ফিনিশারের উপাধি লাভ করেন ক্রিকেটপ্রেমীদের দ্বারা। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি তিনি ভারতীয় প্রিমিয়ার লিগেও নিজের বুদ্ধিমত্তার ছাপ রেখেছেন। নিজের দল চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিয়ে ৪ বার শিরোপা এনে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026