ভাইরাল & ভিডিও

এক ছাগলের কপালের ওপর চোখ, ‘ঈশ্বর’ ভেবে আশীর্বাদ নেওয়ায় তুমুল হিড়িক

উত্তরপ্রদেশের বিজনৌর জেলার মোরহাট গ্রামের মাসিয়া নামক বাসিন্দার পোষা ছাগলের সদ্যজাত হওয়া বাচ্ছা কে নিয়ে এখন তুমুল হৈচৈ যোগী রাজ্যে। দুদিন আগেই তার ছাগলটি দুটি ছানার জন্ম দিয়েছে তবে সংশয় বাঁধলো দ্বিতীয় ছানাটিকে নিয়ে যার গড়ন বড়ই ভিন্ন। এতটাই অস্বাভাবিক সেই বাচ্ছাটি যে তাকে বাকি ছাগল দের থেকে অনেকটাই আলাদা দেখতে। তার সবথেকে পৃথক এবং অদ্ভুত বৈশিষ্ট্য হলো তার একটিই মাত্র চোখ যা কিনা আবার কপালে। আরো অবাক করা বিষয় যে সেই একটি চোখের মধ্যেই রয়েছে আবার দুটি মনি!

শুনেই হয়তো আপনারা সবাই অবাক হবেন কিন্তু এই খবর মানুষের কানে যাওয়া মাত্রই তারাও অবিশ্বাস কাটাতে দলে দলে ছুটে এসেছে এই বিস্ময়কর ছাগলছানাটিকে দেখতে। অনেকে আবার তার মধ্যে ঈশ্বরের মহিমা দেখতে পেয়েছে বলেও দাবি করেছে। দূর দূর থেকে মানুষ এখন তাকে দেখতে আসার ভিড় করছে। এই সবের ফলে ছাগলের মালিক মাসিয়া পড়েছেন বিপদে।

শুধু যে তার চোখ ও মনির গড়নটি ভিন্ন তা কিন্তু নয় তার মুখটিও ভারী অদ্ভুত। মুখ থেকে বেরিয়ে রয়েছে জিভ এবং নিচের চোয়ালটিও অন্যরকম। মাথার মধ্যে চোখ থাকায় দেখতে আসা মানুষের মধ্যে অনেকেই ছাগলছানা টিকে মহাদেবের একটি রূপ বলে দাবি করছেন কারন ভগবান শিবও ত্রিনয়নধারী।

এরই মধ্যে স্থানীয় পশু চিকিৎসক ছাগলটিকে জন্মগতভাবে অস্বাভাবিক বলে দাবি করেছেন। তার মতে এমন অস্বাভাবিক শাবকের পক্ষে বেশিদিন বাঁচাও সম্ভব নয়। তিনি আরো বলেছেন এর পেছনে ঈশ্বরের কোনো মহিমা নেই এবং একে ঈশ্বরের রূপ ভাবা নেতাহই অযৌক্তিক।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026