বিনোদন

প্রাক্তন স্বামী আরবাজ খান এখন বিবাহিত, ডিভোর্স দিতে কত কোটি নিয়েছেন মালাইকা

গত 24 শে ডিসেম্বর দ্বিতীয়বার সাতপাকে বাঁধা পড়েছেন আরবাজ খান (Arbaaz Khan)। মালাইকা অরোরা (Malaika Arora)-র প্রাক্তন স্বামী বিয়ে করেছেন বলিউডের মেকআপ আর্টিস্ট সুরা খান (Shura Khan)-কে। ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমেই সাতপাকে বাঁধা পড়েছেন আরবাজ ও সুরা। উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্যরা। ছিলেন আরবাজ ও মালাইকার পুত্র আরহান খান (Arhaan Khan)। তবে এরপর থেকেই পাপারাৎজিদের একাংশের নজর মালাইকার দিকে। বারবার উঠে আসছে কয়েক বছর আগে ঘটে যাওয়া আরবাজের সাথে তাঁর বিবাহ বিচ্ছেদের ঘটনা। এমনকি উঠে আসছে মালাইকার দাবি করা খোরপোষের কথাও।

শোনা যায়, মালাইকা নাকি পনের কোটি টাকা খোরপোষ দাবি করেছিলেন আরবাজের কাছ থেকে। তবে আদৌ এই ঘটনা সত্য কিনা তা জানা যায় না। কারণ মালাইকা স্বনির্ভর। তিনি কেরিয়ার শুরু করেছিলেন মডেলিং-এর মাধ্যমে। পরবর্তীকালে কয়েকটি ফিল্মে অভিনয় করলেও মালাইকার পরিচয় মূলতঃ বলিউডের আইটেম ডান্সার হিসাবে। বিবাহ বিচ্ছেদের পর মালাইকা আরও বেশি করে মন দিয়েছেন কেরিয়ারে। একটি লাইফস্টাইল ব্র্যান্ড রয়েছে তাঁর। এছাড়াও একাধিক রিয়েলিটি শোয়ের বিচারকের আসনে দেখা যায় মালাইকাকে। তবে বিবাহ বিচ্ছেদের পর মালাইকা মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন।

কারণ তিনি চাননি সংসার ভাঙতে। কিন্তু আরবাজের পরকীয়া ও বেআইনি বেটিং চক্রে জড়িয়ে পড়ার কারণে মালাইকা বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে বিবাহ বিচ্ছেদের পর জীবনের কঠিন পরিস্থিতিতে তাঁর বন্ধু হিসাবে পাশে ছিলেন অর্জুন কাপুর (Arjun Kapoor)। কিন্তু এই কারণে খান পরিবারের তরফে বনি কাপুর (Boni Kapoor)-কে হুমকি দেওয়া হয়েছিল বলেও শোনা যায়। অর্জুনের কেরিয়ার নষ্ট করার চেষ্টাও হয়েছিল। কিন্তু সফল ছিল না সেই চেষ্টা।

তবে বারবার খোরপোষ সংক্রান্ত আলোচনাকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন মালাইকার আইনজীবী। এমনকি মালাইকা নিজেও এই ধরনের ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করতে চান না।

Sourish Das

Recent Posts

৩৩৯ টাকায় ফুল মাস রিচার্জ! Jio-র নতুন প্ল্যানে ডেটা এবং কলিং সবকিছু

ভারতের টেলিকম বাজারে বড় পরিবর্তন আনতে নতুন রিচার্জ প্ল্যান নিয়ে এল Jio। ৩৫০ টাকার কম…

April 6, 2026

তপ্ত এপ্রিলেই কালবৈশাখীর এন্ট্রি! রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা জারি

এপ্রিল মাস মানেই বাংলার আবহাওয়ায় চরম ওঠানামা। একদিকে তীব্র গরমে নাজেহাল অবস্থা, অন্যদিকে হঠাৎ কালবৈশাখীর…

April 6, 2026

জুলাই থেকে বাড়তে পারে মোবাইল রিচার্জ! Jio-Airtel-এর প্ল্যানে বড় ধাক্কা

মোবাইল ব্যবহারকারীদের জন্য ফের খারাপ খবর সামনে আসছে। সাম্প্রতিক এক বাজার সমীক্ষা অনুযায়ী, ২০২৬ সালের…

April 6, 2026

আরও নামবে সোনার দাম? বিশেষজ্ঞদের পূর্বাভাসে চিন্তা বাড়ছে বিনিয়োগকারীদের

গত কয়েক সপ্তাহে সোনার দামে বড় ওঠানামা লক্ষ্য করা গিয়েছে। ৩০ মার্চ থেকে ৪ এপ্রিলের…

April 6, 2026

Matheesha Pathirana: আইপিএল থেকে ছিটকে গেলেন? জল্পনার মাঝে আসল সত্যিটা জানাল KKR শিবির

আইপিএল ২০২৬-এর মাঝেই হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় একটি পোস্ট, যেখানে দাবি করা…

April 6, 2026

লক্ষ্মীর ভাণ্ডার: বহুদিন বন্ধ থাকবে ভাতা? কবে মিলবে টাকা, কী বললেন মুখ্যমন্ত্রী

লক্ষ্মীর ভাণ্ডার পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের আর্থিক…

April 6, 2026