নিউজ

অমিত শাহ কে এ কী কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়! শোরগোল রাজ্য জুড়ে

এই প্রথম দুর্গা পূজার উদ্বোধনে বাংলায় এসেছেন বিজেপির রাজ্য সভাপতি অমিত শাহ। গতকাল নিউটাউনে একটি দুর্গা পূজার উদ্বোধনে যোগ দেন তিনি। একই সাথে নেতাজী ইন্ডোরে একটি সভায় যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেনাপতি। বিজেপি সদস্যদের উপস্থিতিতে এদিন এনআরসি বিষয়ক একটি বক্তব্য রাখেন তিনি। সেখানেই বাংলায় এনআরসি নিয়ে বেশি কথা বলতে নিষেধ করেন বিজেপির রাজ্য নেতৃত্বকে। একই সাথে তিনি মনে করিয়ে দেন, বাংলাদেশ থেকে আগত হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধ, জৈন, পাঞ্জাবী ধর্মের মানুষদের শরণার্থীর স্বীকৃতি দিয়েছে সরকার।

এরপরই কড়া ভাষায় অমিত শাহকে জবাব দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নেতাজী ইন্ডোর থেকে দুর্গা পূজা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন। তারই উত্তরে মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘পুজোয় আনন্দ করতে এসো, বিভেদ ছড়াতে এসো না। ঐক্য ভাঙতে এসো না।’ গতকাল বিকেলে খিদিরপুরে একটি পুজোর উদ্বোধন করতে গিয়ে অমিত শাহের কটাক্ষের জবাবে মুখ্যমন্ত্রী বলেন ‘বাংলার মাটি সোনার চেয়ে খাঁটি। বাংলায় সব ধর্ম-বর্ণের মানুষ মিলিতভাবে উৎসবে সামিল হন। বিভেদ ছড়াতে এসো না।’

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026