ভারতীয় ক্রিকেটের উদীয়মান এক তারকা ঋষভ পন্ত। ঘরোয়া ক্রিকেট ও আইপিএল এর মঞ্চে অসংখ্য ম্যাচ জেতানো ইনিংস রয়েছে তার। সেই সুবাদে ভারতীয় দলে সুযোগ পান রিষভ কিন্তু তিনি ভারতের সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটে সেভাবে তার নামের প্রতি সুবিচার করতে পারেননি। সেইজন্য অনেক সমালোচনাও হয়েছে তাকে নিয়ে।
সম্প্রতি ভারতীয় দল তাকে রিজার্ভ বেঞ্চে বসিয়ে কে এল রাহুলের মতো একজন স্বল্প সময়ের উইকেটরক্ষকের হাতে ভারতীয় দলের দস্তানা তুলে দিয়েছে। এই বিষয়ে কিংবদন্তি অলরাউন্ডার কপিল দেবকে প্রশ্ন করা হলে তিনি সোজাসাপ্টা উত্তর দেন যে, “এটা ভারতীয় টিম ম্যানেজমেন্টের ব্যাপার, আমি এ বিষয়ে কিভাবে জানতে পারি। ভারতীয় দল ঠিক করবে তারা কাকে দিয়ে ওপেন করাবে বা কাকে তিন নম্বরে খেলাবে”।
আরও পড়ুন : ব্যাট হাতে মাঠে ফিরছেন যুবরাজ সিং, নতুন কোন দল তাকে নিলেন
বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক কপিল দেব বলেছেন রিষভ পন্তের মতো প্রতিভাবান ক্রিকেটারের কাজ তার সমালোচকদের ভুল প্রমাণ করা। তিনি জানান, “পন্ত একজন প্রতিভাবান ক্রিকেটার। সে কাউকে দোষ দিতে পারে না। তাকে তার নিজের ক্যারিয়ার দেখাশোনা করতে হবে। তার পক্ষে একমাত্র উপায় হল ম্যাচে রান করে এবং ভাল খেলে সবাইকে ভুল প্রমাণ করা। আপনি যখন মেধাবী হন, লোককে ভুল প্রমাণ করা আপনার কাজ”।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…