অরূপ মাহাত: বলিউড সেলিব্রেটিদের নিয়ে এমনটা হয়েই থাকে। খ্যাতির বিড়ম্বনা নিয়ে এর আগে সমস্যায় পড়তে হয়েছে অনেককেই। কখনও বিয়ের প্রস্তাব তো কখনও ডেটে যাওয়ার প্রস্তাব! এ সবে এখন আর তেমন বিচলিত হন না বলিউডের অভিনেতা অভিনেত্রীরা।
তবে এবার ব্যাটমিন্টনে বিশ্বজয়ী ভারত তনয়া পি ভি সিন্ধু পেলেন সরাসরি অপহরণের হুমকি। এক ৭০ বছরের বৃদ্ধ বিয়ে করতে চেয়ে অপহরণের হুমকি দিলেন পি ভি সিন্ধুকে। একথা জানিয়ে জেলাশাসকের দপ্তরে পিটিশন জমা দিলেন তিনি।
তামিলনাডু়র রামনাথপুরমের বাসিন্দা ৭০ বছরের মালায়স্বামী প্রেমের ইচ্ছের কথা জানিয়ে সিন্ধুকে বিয়ে করতে চেয়ে একেবারে জেলাশাসকের কাছে পিটিশন দাখিল করে বসলেন। মঙ্গলবার পি ভি সিন্ধুর একটি ছবি ও বিয়ের ইচ্ছে প্রকাশ করে চিঠি লিখে নিজে গিয়ে জেলাশাসকের অফিসে জমা দেন মানসিক ভারসাম্যহীন ওই বৃদ্ধ৷
তিনি জানান, ‘আমার বয়স মাত্র ১৬৷ ২০০৪ সালে ৪ এপ্রিল জন্মেছি আমি। সিন্ধুকে জীবনসঙ্গিনী হিসেবে পেতে চাই৷’ সদ্য বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন ২৪ বছরের সিন্ধুকে বিয়ে না করতে পারলে তিনি তাঁকে অপহরণ করতেও পিছপা হবেন না বলে জানিয়েছেন তিনি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…