বিনোদন

নুসরত জাহানের কাছে স্বাধীনতার অর্থ কী? নিজেই জানালেন সে কথা

টলিউডের স্বাধীনতচেতা নায়িকা হিসাবে বেশ সুনাম আছে নুসরত জাহানের। নিজের শর্তে নিজের মতো করে বাঁচতে ভালোবাসেন এই টলি অভিনেত্রী। তবে তিনি অভিনয়ের পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বেশ শিরোনামে থাকেন। বিতর্ক তাঁর পিছু ছাড়ে না, তবুও নিজ পথে অবিচল থাকেন তিনি। অভিনেত্রীর সমালোচকরাও নুসরতের এই দৃঢ়চেতা মনোভাবের তারিফ না করে থাকতে পারবেন না। 

এখন বেশিরভাগ সময়ে নেট-নাগরিকদের কড়া নজর থাকেন। তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় কোনো ছবি পোস্ট করা মানেই তা ভাইরাল হতে বেশি সময় নেয়না। অভিনেত্রীর অন্তঃসত্ত্বা কালীন খবর প্রকাশ্যে আসতেই আগত সন্তানের পিতৃ পরিচয় নিয়ে নানান কুকথা শুনতে হয় অভিনেত্রীকে। এমনকি অভিনেত্রীর বিবাহ নিয়ে নানান কথা শুনতে হয়। নিখিল জৈনের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে থেকে অবশ্য অভিনেত্রী জানিয়েছিলেন তাঁরা লিভ ইনে ছিলেন।

নিজের পুরোনো সম্পর্ক বেরিয়ে আসবার পর মা হওয়ার সাহসী সিদ্ধান্ত নিয়েছেন এই স্বাধীনচেতা নুসরত। তবে এই সময় প্রেমিক যশ দাশগুপ্তর সাথে থাকছেন অভিনেত্রী। এমনকি এই সময়ে বৃষ্টিভেজা শহরে হাতে হাত ধরে প্রকাশ্যে রাস্তায় ঘুরে বেরিয়েছে। তবে কোনো সমালোচক, ট্রোলারদের পাত্তা দেননি নুসরত। এরজন্য অনেকেই তাঁকে ‘নষ্ট মেয়ে’র তকমা দিয়েছেন। তবে এসবে এখন অভিনেত্রীর কিছু যায় আসেনা।

কাল ছিল দেশের স্বাধীনতা দিবস। টলিউডের সেলেবরা সকলে নিজেদের মতো করে স্বাধীনতার ব্যখ্যা দিয়েছেন। তবে এই টলি অভিনেত্রী নুসরত জাহানের কাছে স্বাধীনতার অর্থ ঠিক কী? এদিন ব্যাখ্যা করলেন হবু মা।সোশ্যাল মিডিয়ার দেওয়ালে নুসরত গত বছরের স্বাধীনতা দিবস স্পেশ্যাল কিছু পুরোনো ফটোশ্যুটের থ্রোব্যাক ছবি শেয়ার করলেন। এই ছবিতে সাদা সালোয়ার কামিজ আর নীল ওড়নায় পাওয়া গেল নুসরত জাহানকে। হাতে জুড়ে কমলা,সাদা,নীল,সবুজ চুড়ি- খোলা চুল আর মেকআপে মোহময়ী নুসরত জাহান। আর ক্যপশানে লিখলেন, কোনও বিভাজন, বিভাগ ছাড়াই যে উন্মাদনা, সেটাই তাঁর কাছে স্বাধীনতা। মনের চিন্তা, অনুভূতি, প্রতি অনুভূতি এবং হৃদয়ের স্বাধীনতাই তাঁর কাছে আসল স্বাধীনতা। অনেকেই অভিনেত্রীর এই ছবির প্রশংসা করেছেন। নিমেষে ভাইরাল হয় এই পোস্ট।

  

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026