অরূপ মাহাত: সারদা মামলায় সাক্ষী হিসেবে নয়, এবার সরাসরি অভিযুক্ত হিসেবে রাজীব কুমারকে নিজেদের হেফাজতে চেয়ে আদালতের দারস্থ হলো সিবিআই। সারদা মামলার অনেক গুরুত্বপূর্ণ নথি সরিয়ে ফেলেছেন কলকাতার প্রাক্তন নগরপাল, এমনটাই দাবি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার।
তাই নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন, একথা জানিয়ে আইপিএস রাজীব কুমারের গ্রেফতারি পরোয়ানা চেয়ে আদালতে আবেদন জানাতে চলেছে তারা। আলিপুর এসিজেএম আদালতে রাজীব কুমারের গ্রেফতারি পরোয়ানা চেয়ে আবেদন করতে পারে সিবিআই৷ সেই কারণে বারাসত থেকে আলিপুরে আনা হচ্ছে সারদা মামলার সমস্ত নথি।
তবে চুপচাপ বসে নেই রাজীব কুমারও। গ্রেফতারি রুখতে মরিয়া হয়ে উঠেছেন তিনি। গতকাল, মঙ্গলবার বারাসত আদালতে প্রাক্তন পুলিশ কর্তার আগাম জামিনের মামলা খারিজ হয়ে যায়। বিচারপতি জানান, মামলাটি যেহেতু আলিপুর আদালতের নিয়ন্ত্রণাধীন তাই সেখানে মামলাটির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গ্রেফতার করা যাবে এই আইপিএস অফিসারকে।
তবে হাল ছাড়েননি রাজীব কুমার। আজও আগাম জামিনের চেষ্টা চালিয়ে গিয়েছেন প্রাক্তন পুলিশ কমিশনার। আলিপুর জেলা আদালতে আগাম জামিনের আবেদন করতে চলেছেন তিনি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…