বিনোদন

Tota Roy Choudhury: শান্তশিষ্ঠ রোহিতের এ কি হাল! বন্দুক হাতে নিয়ে কম্যান্ডো ট্রেনিংও নিচ্ছেন টোটা, রইলো ভিডিও

টোটা রায়চৌধুরীর থেকে বাঙালী মা কাকিমা এই অভিনেতাকে রোহিত সেন বলে ডাকতে বেশি পছন্দ করেন। বর্তমান সময়ে জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অবশ্যই প্রথম তালিকায় উঠে এসেছে টোটা রায়চৌধুরী। ছোট পর্দা থেকে বড় পর্দা এমনকি বলিউডেও এখন অবাধ বিচরণ টোটার। তবে টোটা এখন সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে শ্রীময়ী ধারাবাহিকে। শ্রীময়ীর প্রতি রোহিত সেনের ভালোবাসা বহু মা কাকিমার মন ছুঁয়ে গিয়েছে। সদ্য শেষ হয়েছে রোহিত সেনের পথচলা।

টেলিভিশনের পাশাপাশি বড় পর্দাতে এই মুহূর্তে ভালো কাজ করে চলেছেন এই অভিনেতা। কিন্তু একটা সময় এই অভিনেতা একজন ভালো অভিনেতা হয়েও তাঁর যোগ্য সম্মান এমনকি প্রাপ্য কাজটুকুও পাননি। তবে একদিনের মধ্যেই বদলে গিয়েছিল আজকের রোহিত সেনের ভাগ্য। ঋতুপর্ণ ঘোষের হাত ধরে অভিনেতার ভাগ্য ফেরে। এরপর আর টোটাকে পিছন ঘুরে দাঁড়াতে হয়নি। ফের নতুন প্রজেক্টের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন ফেলুদা।

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ার পাতাতে একটি ভিডিয়ো পোস্ট করেছেন টোটা রায়চৌধুরী! আর তা দেখেই চোখ কপালে উঠেছে নেটপাড়ার। এমনিতেই ‘হ্যান্ডসাম’ টোটার ভক্তের সংখ্যা নেহাত কম কিছু না। নিজের ওয়ার্কআউটের একটা মুহূর্ত শেয়ার করেন অভিনেতা। তবে এটাকে অভিনেতার শরীরচর্চা না বলে, পরের অভিনয়ের ট্রেনিং বলা যেতে পারে। ভিডিয়োতে দেখা যাচ্ছে টি শার্ট, ট্রাউজার আর বুটে একটি খোলা সবুজ মাঠে প্র্যাকটিস করছেন। প্রথমে হাতে বন্দুক নিয়ে নিশানা তাক করলেন। তারপর মাঠে হাঁটলেন সেনা জাওয়ানদের মতো। আর তারপরেই খেলেন হাওয়ায় ডিববাজি। ও তারপর ফের বন্দুক নিয়ে তৈরি মিস্টার রায়চৌধুরী ।

ভিডিয়ো শেয়ার করে টোটা লিখলেন, ‘#UrbanCommandoTraining পরের বছর নতুন কিছু শুরু করার জন্য আর অপেক্ষা করতে পারছি না। কেননা, পরের বছর হতে চলেছে অ্যাকশনে ভরপুর।’ এরপরেই সবাই টোটাকে শুভেচ্ছা জানিয়েছেন ভরে ভরে। জানা যাচ্ছে একটা হিন্দি ওয়েব সিরিজে অভিনয় করার জন্য অফার আছে টোটার কাছে। আর ওই সিরিজ পুরোটাই অ্যাকশন। এবার বড় প্রযোজনা সংস্থার সাথে কাজ করবেন অভিনেতা। শোনা যাচ্ছে, টোটা নাকি সিরিজের মুখ্য চরিত্র। আর তাই এত প্রস্তুতি নিচ্ছেন অভিনেতা। পরের বছরে করণ জোহরের পরিচালনায় অভিনেতার ‘রকি অউর রনি কি প্রেম কাহানি’র কিছু অংশ শ্যুটও করার কথা আছে। সঙ্গে সৃজিতের ফেলুদার হয়ে আবার শ্যুট শুরু করবেন অভিনেতা।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026