ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, দেবপ্রিয়া সরকার : রাখি সাবন্তের দাবি অনুযায়ী কিছুদিন আগে এক প্রবাসী ভারতীয়কে বিয়ে করেছেন তিনি এবং তারপর দিব্যি সেজেগুজে হাতে মেহেন্দি ও মাথায় সিঁদুর পড়ে ছবিও তুলেছেন। সেই ছবি ভাইরালও হয় ইন্টারনেট জগতে। কিন্তু বিয়ের মাস গড়াতে না গড়াতেই রাখি সাবন্তের প্রকাশিত একটি ভিডিও ইন্টারনেট জগতে আবার ভাইরাল হয়ে উঠেছে।
সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে রাখি সাবন্ত কেঁদে ভাসাচ্ছেন এবং তাঁর স্বামীকে নিয়ে কিছু কথা বলছেন। রাখি সাবন্ত সেই ভিডিওটিতে তাঁর স্বামীকে উদ্দেশ্য করে বলেছেন ,তুমি যা বলবে আমি তাই করব, তোমার সব কথা শুনব কিন্তু এভাবে তুমি আমায় অবহেলা কোরো না।
তোমার কি আমার ওপর একটু মায়া হচ্ছে না? আমি তোমাকে ভীষণ ভালবাসি! অর্থাৎ রাখি সাবন্তের স্বামী রীতেশ তাঁকে পাত্তা দিচ্ছেন না এমনটাই ভিডিওটির মাধ্যমে দাবি করেছেন রাখি সাবন্ত। রাখির দাবি, রীতেশ বিদেশে ব্যবসা করেন এবং সেখানেই থাকেন।
একটি হোটেলের ঘরে বিয়ে করেছেন তাঁরা যেখানে উপস্থিত ছিল শুধু দুই পরিবার। যদিও এখনও রীতেশের সঙ্গে কোনো ছবি পোস্ট করেননি রাখি। সে জন্য অনেকেই মনে করছেন, রাখি আসলে বিয়ে করেননি, সবই তাঁর পাবলিসিটি স্টান্ট।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…