আগামী ৩১ আগস্ট প্রকাশিত হবে অসমে জাতীয় নাগরিক পঞ্জির (এনআরসি) চূড়ান্ত তালিকা। তার আগেই সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে নাগরিক পঞ্জির সংশোধন নিয়ে এই মুহূর্তে আর কোনরকম আবেদন করা যাবে না। যা নিয়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে অসমে। বহু মানুষ আশঙ্কায় ভুগছে। জাতীয় নাগরিক পঞ্জিতে নাম না কি করবে তারা- এই নিয়ে দিশেহারা অসমবাসী। এরই মাঝে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আশ্বাসে কিছুটা হলেও অসমে।
এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশের আগে একটি সমীক্ষা বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সেই বৈঠকে উপস্থিত ছিলেন অসমের মূখ্যমন্ত্রী, মূখ্য সচিব ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব। এই বৈঠকের শেষে অমিত শাহ সাংবাদিকদের জানান, অসমে এনআরসি-র চূড়ান্ত তালিকায় যাদের নাম থাকবে না, তাদের চিন্তার কিছু নেই। তারা যাতে পুনরায় আবেদন করতে পারে সে বিষয়ে ব্যবস্থা নেবে অসম সরকার। জাতীয় নাগরিক পঞ্জি থেকে নাম বাদ গেলে অসমের নাগরিকরা যাতে বিদেশি ট্রাইব্যুনালে পুনরায় আবেদন করতে পারে সে বিষয়ে ব্যবস্থা নিতে অসমের মূখ্যমন্ত্রীকে পরামর্শ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…