এবার আমেরিকাতেও ব্যান হতে চলেছে টিকটক সহ একাধিক চীনা অ্যাপ
তথ্য চুরির অভিযোগে টিকটক সহ ৫৯ টি চিনা অ্যাপের উপর নিষেধাজ্ঞা জারি করেছে ভারত সরকার। টিকটকের বিরুদ্ধে ব্যবহারকারীদের তথ্য চুরি করার অভিযোগ রয়েছে বহুদিন থেকেই। অ্যাপলের নতুন অপারেটিং সিস্টেম আইওএস ১৪-এর বিশেষ ফিচারে টিকটকের তথ্য চুরির বিষয়টি ধরা পড়েছে। জানা গেছে, টিকটকের নজরে শুধু ভারতীয়রাই নয়, সারা বিশ্বের আইফোন ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ও কার্যকলাপের উপর দীর্ঘদিন ধরে নজরদারি চালাচ্ছে টিকটক।
তবে, তথ্য চুরির অভিযোগ ওঠার পরই নিজেদের জনপ্রিয়তাঅটুট রাখতে মুখ খুলেছে টিকটক কর্তৃপক্ষ। টিকটকের তরফে সমস্ত বিষয়ের বিস্তারিত ব্যাখ্যা করে নজরদারি চালানোর বিষয়টি কার্যত স্বীকার করে নেওয়া হয়েছে। টিকটক জানিয়েছে, তারা কেবলমাত্র ব্যবহারকারীদের প্রোফাইল সংক্রান্ত তথ্য সংগ্রহ করে। ব্যবহারকারীরা কী ধরনের ভিডিও দেখতে বা পোস্ট করতে পছন্দ করেন সে বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়। অন্য আর কোন কোন অ্যাপে টিকটকের ভিডিও শেয়ার করছেন ব্যবহারকারীরা, সেই তথ্যও সংগ্রহ করা হয়। টিকটক ব্যবহারকারীদের অনুমতি নিয়েই তাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, ট্যুইটার, গুগলের তথ্য সংগ্রহ করা হয়। তথ্য সংগ্রহ করা হয় ব্যবহারকারীর আইপি এড্রেস, ব্রাউজিং হিস্ট্রি ও লোকেশনেরও।
এই সমস্ত তথ্য কেন সংগ্রহ করে টিকটক? সে বিষয়েও ব্যাখ্যা দিয়েছে এই চিনা সংস্থা। তারা জানিয়েছে, অ্যাপের পরিষেবা সংক্রান্ত বিভিন্ন পরিবর্তনের বিষয়ে ব্যবহারকারীদের জানাতে, ব্যবহারকারীদের নতুন ফলোয়ারের জোগান দেওয়া থেকে, যে কোনও ধরনের সমস্যায় ব্যবহারকারীদের সাহায্য করতে এই সমস্ত তথ্য সংগ্রহ করা হয়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…