বিনোদন

শ্যুটিং এর মাঝে সকলের প্রিয় মিঠাই কি করেন? রইলো ভিডিও

এখন বাংলা টেলি ইন্ডাস্ট্রির জনপ্রিয় ধারাবাহিকের৷ নাম হল ‘মিঠাই’। টিআরপি-এর দিক থেকে গত পাঁচ মাস ধরে একেবারে প্রথম স্থানে রয়েছে এই ধারাবাহিক। অন্যান্য ধারাবাহিক কিছুতেই মিঠাইয়ের সাথে লড়াই করতে পারছেনা। প্রতি সপ্তাহেই প্রথম স্থানে নিজের জমি কামড়ে পড়ে আছে মিঠাই রাণী। ধারাবাহিকের প্রথান চরিত্র মিঠাই, যার সরলতা আর ভালোবাসা দর্শকদের মন জয় করে নিয়েছে। মিঠাই-এর চরিত্রে অভিনয় করছেন সৌমিতৃষা কুণ্ডু।

ধারাবাহিকের শুরু থেকে দেখা গেছে মিঠাই গোপাল ভক্ত। গোপালকে পার্টনার করে নিজের মিষ্টির ব্যবসা করতে চান। যখন‌ই সকলের প্রিয় মিঠাই রানী বিপদে পড়েন, তখনই তাঁকে গোপাল ঠিক ‘হেলেপ’ করেন। তবে শুধু স্ক্রিপ্ট অনুযায়ী রিলে মিঠাই গোপাল ভক্ত নন। বাস্তবেও মিঠাঈ ওরফে সৌমিতৃষা গোপাল ঠাকুরের একনিষ্ঠ ভক্ত। আর সৌমিতৃষার ওপর রয়েছে গোপালের অসীম আশীর্বাদ। তাই তো শুটিংয়ের মাঝে গোপালের জন্য এই কাজ করে বসলেন পর্দার মিঠাই।

কয়েক মাস ধরে টিআরপি তালিকায় প্রথম স্থানে থাকে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠাই। আর পেতি সপ্তাহে টিআরপি তালিকায় প্রথম স্থানে নিজের নাম দেখার পর প্রতিদিন সৌমিতৃষা কুন্ডু ‘থ্যাঙ্কু গোপাল’ লিখে নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। মিঠাই যেমন গোপালকে ভরসা করেন বিশ্বাস করেন, বাস্তবে সৌমিতৃষা নিজের ফোনের ওয়ালপেপারেও দেখা যায় গোপালের ছবি।

দুদিন ধরে ১০১ জ্বরে আক্রান্ত হন সৌমিতৃষা। অনেকে ভেবে ছিল কোভিড আক্রান্ত হয়েছেন অভিনেত্রী। তবে তা না বৃষ্টিতে ভিজে অভিনেত্রীর জ্বর হয়। তবে অভিনেত্রী এখন অনেকটাই ভালো আছেন। আর সে কথা নিজেই নিজের সোশ্যাল মিডিয়ায় জানান। আজ জন্মাষ্টমী। মিঠাইয়ের প্রিয় বন্ধু গোপালের জন্মদিন। আর অভিনেত্রীও যে মন থেকে গোপালকে বড্ডো ভালোবাসেন। তাই তো আজ জন্মাষ্টমীর দিন একটি মিষ্টি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সৌমিতৃষা।

জন্মাষ্টমী উপলক্ষে দর্শকেরা দেখতে পাবেন মিঠাই ও সিদ্ধার্থ আরো কাছাকাছি আসবে। গল্পে আসবে নতুন ট্যুইস্ট।। মিঠাইয়ের জীবনে আসবে নতুন মোড় যেখানে দেখা যাচ্ছে, জেলে বসে গোপালের পুজো করছেন মিঠাই, আর তারপরেই মিঠাইয়ের উচ্ছেবাবু আসবে। এরপর কি হবে এখনো জানা নেই। তবে জেলে বসস পুজো পুরোটা অভিনয় ছিল এমনটা কিন্তু নয়। শুটিং এর মধ্যেই অভিনেত্রী মন দিয়ে প্রিয় গোপালের পুজো দিলেন সৌমিতৃষা, এবং লিখলেন, ‘ শুটের মধ্যে যখন সত্যি সত্যিই তোমায় ডাকি, শুভ জন্মাষ্টমী। এরপর অভিনেত্রীর এই ভিডিও দেখে অনুগামীরা ভালোবাসা জানিয়েছেন। নিমেষে ভাইরাল হয় এই ভিডিও।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026