সম্প্রতি প্রকাশিত হয়েছে রাষ্ট্রসংঘের একটি রিপোর্ট। যেখানে বলা হয়েছে, বিশ্বের অন্তত ৪৫টি শহর রয়েছে উষ্ণায়নের প্রভাবে জলের তলায় চলে যেতে পারে। সমুদ্র সংলগ্ন অঞ্চলে অবস্থান করায় বরফ গলার কারণে জলোচ্ছ্বাসে ভেসে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদের। আর রাষ্ট্রসংঘের রিপোর্টে উল্লেখিত সেই ৪৫টি শহরের মধ্যে রয়েছে ভারতের চারটি বড় শহর- কলকাতা, মুম্বই, সুরাত ও চেন্নাই। রিপোর্টে আরও বলা হয়েছে হিমালয়ের বরফ দ্রুত হারে গলার কারণেই বিপদসীমায় রয়েছে এই শহরগুলি।
গত বুধবার ‘ওশিয়ানস এন্ড ক্রায়োস্ফিয়ার’ নামে এক রিপোর্ট প্রকাশ করে রাষ্ট্রসংঘ এই উদ্বেগের কথা জানায়। এর আগে সমুদ্রের জল এভাবে বাড়তে দেখা যায়নি বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা। রিপোর্টে আরও জানানো হয়েছে যে, যদি সমুদ্রের জলস্তর ৫০ সেন্টিমিটারও বাড়ে, তাহলেই এই ৪৫টি শহর সমুদ্রের তলায় চলে যাবে। আগে ১০০ বছরে একবার সমুদ্রের জলস্তর বাড়তে দেখা যেত। কিন্তু বর্তমানে প্রত্যেক বছর একটু একটু করে জলস্তর বাড়তে দেখা যাচ্ছে। এভাবে চলতে থাকলে সামুদ্রিক প্রাণীদের মৃত্যু এবং ধ্বংসাত্মক সাইক্লোনের পরিমাণ বাড়বে বলে আশঙ্কা করা হয়েছে এই রিপোর্টে।
ছাত্রছাত্রীদের জন্য বড় প্রশাসনিক সুবিধা আনতে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। এবার স্কুলেই আধার কার্ড আপডেটের…
পূর্ব রেলের যাত্রীদের জন্য সুখবর। শিয়ালদহ-লালগোলা রুটে আরও বেশ কয়েকটি লোকাল ট্রেন চালানোর উদ্যোগ নেওয়া…
পশ্চিমবঙ্গ সরকারের নতুন জনকল্যাণমূলক প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার চালুর আগে প্রশাসনিক প্রস্তুতি আরও জোরদার করা হচ্ছে।…
নিরাপদ বিনিয়োগের কথা উঠলেই অনেকের প্রথম পছন্দ পোস্ট অফিসের সঞ্চয় প্রকল্প। ঝুঁকিমুক্ত ও সরকার-সমর্থিত হওয়ায়…
পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের চর্চার কেন্দ্রে ফিরহাদ হাকিম। কলকাতা পুরসভার মেয়র পদ নিয়ে তাঁর মন্তব্য ঘিরে…
রিলায়েন্স Jio আবারও গ্রাহকদের জন্য আকর্ষণীয় রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে। বর্তমানে মোবাইল ব্যবহারকারীদের মধ্যে OTT…