নিউজ

Train Number: ট্রেন নম্বরের মাধ্যমেই জানুন ট্রেনের সব তথ্য

জীবনে একবারও ট্রেনে চড়েননি এমন ব্যক্তি খুঁজে পাওয়া বেশ মুশকিল। ভারতীয় রেল পরিষেবাকে বিশ্বের মধ্যে সর্ববৃহৎ বলে মানা হয়। দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তকে জুড়েছে রেলপথ। রেলের মাধ্যমে দেশের যে কোনো অংশেই পৌঁছানো সম্ভব। উপরন্তু দেশের প্রতিটি নাগরিকের কথা ভেবে, রেল পরিষেবাকে সকলের কাছে সহজলভ্য করে তুলতে টিকিটের দামও রাখা হয় সাধ্যের মধ্যেই।

ট্রেন নম্বরের গুরুত্ব

ট্রেনে যারা যাতায়াত করেন তারা ট্রেন নম্বরের (Train Number) গুরুত্ব অবশ্যই জানেন। ট্রেন সম্পর্কে তথ্য সংগ্রহের পাশাপাশি ট্রেনের টিকিট বুকিং এর জন্যও ট্রেন নম্বর গুরুত্বপূর্ণ। তবে এই ৫ সংখ্যার ট্রেন নম্বরটি আরও অর্থ বহন করে। ট্রেনের প্রতিটি বগিতেই লেখা থাকে এই বিশেষ নম্বর, যেগুলি আসলে একটি বিশেষ কোড।

ট্রেন নম্বরের প্রথম সংখ্যা

রেলওয়ে আধিকারিকদের বক্তব্য অনুযায়ী, ট্রেন নম্বর হল একটি বিশেষ কোড। উদাহরণস্বরূপ, ট্রেন নম্বরের প্রথম সংখ্যাটি যদি ০ হয় তাহলে এটি হবে একটি বিশেষ ট্রেন, যেমন গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন। প্রথম সংখ্যা যদি ১ বা ২ হয় তার অর্থ হল ট্রেনটি একটি এক্সপ্রেস ট্রেন বা সুপার ফাস্ট এক্সপ্রেস। একইভাবে, ৩ নম্বরটি হল কলকাতা রেলওয়ের কোড।

অন্যান্য কোড

প্যাসেঞ্জার ট্রেনের কোড হল ৫ নম্বর। ৬ নম্বর হল মেমু ট্রেনের প্রথম নম্বর। ৮ নম্বর হল সুবিধা এক্সপ্রেস ট্রেনের প্রথম নম্বর।

ট্রেন নম্বরের দ্বিতীয় সংখ্যা

ট্রেন নম্বরের দ্বিতীয় সংখ্যাটি যদি ১ হয় তার অর্থ সেটি সেন্ট্রাল রেলওয়ে বা ওয়েস্টার্ন সেন্ট্রাল রেলওয়ের ট্রেন। রাজধানী, শতাব্দী, জনশতাব্দী, গরিব রথ এর মতো ট্রেনগুলির ক্ষেত্রে এই সংখ্যা হবে ২। ইস্টার্ন রেলওয়ে এবং ইস্টার্ন সেন্ট্রাল রেলওয়ের ট্রেনগুলির জন্য ৩ সংখ্যা। নর্দার্ন এবং নর্দার্ন সেন্ট্রাল রেলওয়ের ট্রেনের জন্য সংখ্যাটি ৪।

দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার সংমিশ্রণ

ট্রেনটি কোন বিভাগ থেকে চলাচল করে তা জানা যায় ট্রেন নম্বরের দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার সংমিশ্রণ থেকে। যেমন ঝাঁসি রেলওয়ে বিভাগ থেকে চলাচল করা ট্রেনগুলিতে ব্যবহার করা হয় ২১ বা ২২ কোড। উদাহরণ হিসেবে বলা যায়, ঝাঁসি রেলওয়ে বিভাগ থেকে চলাচল করা হাওড়া চম্বল এক্সপ্রেস এর ট্রেন নম্বর ১২১৭৬।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026