সারদা মামলায় সিবিআই তলব করলে দীর্ঘদিন গা ঢাকা দিয়ে ছিলেন তিনি। নিম্ন আদালতে আগাম জামিনের আবেদন খারিজ হয়েছে তাঁর। সিবিআইকে অসহযোগিতার অভিযোগে মুখ পুড়েছে কলকাতার প্রাক্তন পুলিশ সুপার রাজীব কুমার তথা রাজ্যেরও। বর্তমানে রাজ্যের গোয়েন্দা প্রধান এই আইপিএস অফিসার কার্যত পালিয়ে বেড়িয়েছেন বিগত এক মাস ধরে।
এবার হাইকোর্টের রুদ্ধদ্বার শুনানিতে আগাম জামিন পেয়ে প্রকাশ্যে এলেন তিনি। যদিও দীর্ঘদিন ধরে চলা এই শুনানির রায় বেরোনোর পর বিচারবিভাগ সম্পর্কে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। একজন প্রভাবশালী পলাতক অফিসারের আগাম জামিনে মামলার মোড় অন্য দিকে ঘুরে যাওয়ার আশঙ্কা করেন অনেকে। যার ফলে, সিবিআইও হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ সুপ্রিমকোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এরই মাঝে গতকাল আলিপুর আদালতে হাজির হন রাজ্যের গোয়েন্দা প্রধান রাজীব কুমার। আগাম জামিন সংক্রান্ত কাগজপত্র জমা করার জন্যই তিনি আদালতে হাজির হন বলে জানা গেছে। এর আগে এই আলিপুর আদালতই রাজীব কুমারের জামিনের আবেদন খারিজ করেছিল। তবে, দীর্ঘ অজ্ঞাতবাসের পর এদিন প্রকাশ্যে রাজ্যের প্রভাবশালী এই আইপিএস অফিসারকে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…