ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Pan Card: আপনার প্যান কার্ডের কি মেয়াদ শেষ হয়ে গেছে? তাহলে জেনে নিন কতদিন বৈধ থাকে

ভারতে আর্থিক কাজকর্মের জন্য যে সমস্ত নথি ব্যবহার করা হয় তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ নথি হল প্যানকার্ড। আর্থিক লেনদেন থেকে শুরু করে ব্যাংক অ্যাকাউন্ট খোলা সবকিছুই কিন্তু আপনি এই প্যান কার্ডের মাধ্যমে করতে পারবেন। ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করা থেকে শুরু করে সব কাজেই এই প্যান কার্ড গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আজকের দিনে। তবে আপনাকে জেনে রাখতে হবে, প্যান কার্ড কিন্তু একটি আইনি পরিচয় পত্র হিসেবে এখন ব্যবহার করা যেতে পারে এবং এই কারণে প্যান কার্ডের সঙ্গে কেওয়াইসি জড়িত রয়েছে। প্যান কার্ড আধার কার্ডের সঙ্গে লিংক করা হচ্ছে বর্তমানে। আপনি যদি এই কাজটা না করে থাকেন তাহলে আপনার প্যান কার্ড কিন্তু এতক্ষণে ডিসেবল করে দেওয়া হয়েছে ভারত সরকারের তরফ থেকে। সেই কারণে প্যান কার্ড সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাকে জেনে রাখতে হবে আগে থেকে, যাতে আপনার আর্থিক ক্ষেত্রে কোন অসুবিধা না হয়। প্যান কার্ডের মেয়াদ, কতদিন পর্যন্ত প্যান কার্ড বৈধ থাকে, এই সমস্ত বিষয় যদি আপনি না জানেন, তাহলে কিন্তু আপনার সমস্যা হবে। চলুন তাহলে জেনে নেওয়া যাক প্যান কার্ড কতদিন বৈধ থাকে এবং কিভাবে আপনি প্যান কার্ড তৈরি করবেন।

কারা ইস্যু করে প্যান কার্ড?

ন্যাশনাল সিকিউরিটি ডিপোজিটরি লিমিটেড অর্থাৎ NSDL এই প্যান কার্ড জারি করে থাকে। এই কার্ডকে একটি আইনি নথি হিসেবে চিহ্নিত করা হয় কারণ এর মাধ্যমে আপনি আপনার সমস্ত আর্থিক লেনদেন ট্র্যাক করতে পারবেন। কর ফাঁকি ঠেকানোর জন্য প্যান কার্ড আপনি ব্যবহার করতে পারেন।

কতদিন বৈধতা পাওয়া যায়?

প্যান কার্ডের বৈধতা আজীবন থাকে। প্যান কার্ড শুধুমাত্র ব্যক্তির মৃত্যুর পরে বাতিল করা যেতে পারে বা মৃত্যুর শংসাপত্রের সাহায্যে, সমস্ত প্রয়োজনীয় জায়গায় KYC আপডেট করা যেতে পারে। কোনও ব্যক্তির মৃত্যুর পরেই প্যান কার্ডের মেয়াদ শেষ হয়ে যায়। প্যান কার্ড সারা জীবন বৈধ থাকে। প্যান কার্ডে একটি ১০ ডিজিটের আলফানিউমেরিক নম্বর রয়েছে। প্যান নম্বরে প্যান কার্ড থাকা ব্যক্তির সমস্ত তথ্য থাকে। আইনত, একজন ব্যক্তির শুধুমাত্র একটি প্যান কার্ড থাকতে পারে। একাধিক প্যান কার্ড রাখার জন্য জরিমানা আরোপের বিধান রয়েছে।

একাধিক প্যান থাকা বেআইনি

আয়কর এর নিয়ম অনুযায়ী কোন ব্যক্তির যদি একাধিক প্যান কার্ড থাকে তবে সেটা কিন্তু সম্পূর্ণরূপে বেআইনি। এবং তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হতে পারে যদি তিনি এরকম প্যান কার্ড ব্যবহার করে থাকেন। আয়কর আইন ১৯৬১ এর ধারা ২৭২বি এর বিধান অনুসারে একাধিক প্যান কার্ড থাকলে আপনার ১০,০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। আপনার যদি একাধিক প্যান কার্ড থাকে তবে আপনি সেটা সমর্পণ করতে পারেন। আপনি অফলাইন এবং অনলাইন উভয় পদ্ধতিতে প্যান কার্ড সমর্পণ করতে পারেন।

কীভাবে প্যান কার্ড তৈরি করবেন?

ঘরে বসে অনলাইনে তৈরি করা যায় প্যান কার্ড। প্রথমে আপনাকে ই-ফাইলিং পোর্টালে যেতে হবে এবং ‘আধারের মাধ্যমে ইনস্ট্যান্ট প্যান’-এ ক্লিক করতে হবে। এর পর ‘Get New PAN’ নির্বাচন করতে হবে। আপনাকে আধার নম্বর চাওয়া হবে এবং নিবন্ধিত মোবাইল নম্বরে একটি OTP পাঠানো হবে। একবার ওটিপি যাচাই হয়ে গেলে, আপনাকে ই-প্যান জারি করা হবে। আপনি চাইলে আপনার আসল প্যান কার্ড বাড়িতে প্রিন্ট ভার্সনে অর্ডার করতে পারেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026