Srabanti Chatterjee: কেমন শাশুড়ি হবেন শ্রাবন্তী? দিদি নম্বর ১’এর মঞ্চে জানালেন অভিনেত্রী

টলিউডের অন্যতম চর্চিত অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই চর্চায় থাকেন তিনি। তৃতীয় স্বামী রোশান সিং-এর সাথে এখনো বিবাহ বিচ্ছেদের মামলা চলছে আদালতে। পাশাপাশি ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সাথে সম্পর্কে রয়েছেন শ্রাবন্তী। কয়েকদিন আগে তার সাথে দুবাইও ঘুরে এসেছেন তিনি। তবে সম্প্রতি ‘দিদি নম্বর ১’এর মঞ্চে হাজির হয়েছিলেন শ্রাবন্তী। সেখানেই তিনি জানান, ভবিষ্যতে শাশুড়ি হিসেবে কেমন হবেন তিনি।

নিজের অভিনীত ছবি ‘পিয়া রে’এর প্রচারের খাতিরে ‘দিদি নম্বর ১’এর মঞ্চে সোহমের সাথে উপস্থিত ছিলেন শ্রাবন্তী চ্যাটার্জী। সেখানেই রচনা ব্যানার্জী অভিনেত্রীকে জিজ্ঞাসা করেছিলেন তার একমাত্র ছেলে অভিমন্যুর এখন প্রেম করার বয়স। এই কথা শুনে অভিনেত্রী জানান, তিনি তার ছেলের সব বন্ধুদের সাথেই একেবারে বন্ধুর মতোই মেশেন। তিনি এও জানান, এখন তার ছেলের জীবনে অনেকেই আসছে এবং যাচ্ছে। এই প্রসঙ্গে তিনি নিজের ছেলের সাথে ভালই ফ্রাঙ্ক, তা তার কথা শুনেই স্পষ্ট হয়েছে।

বর্তমানে অভিনেত্রীর ছেলে অভিমন্যু মডেল দামিনী ঘোষের সাথে চুটিয়ে প্রেম করছেন। সেকথা ভালোমতোই জানেন মা শ্রাবন্তী। এমনকি দামিনীর সাথে শ্রাবন্তীর সম্পর্ক বেশ ভালোই, ছেলে ও দামিনীকে নিয়ে মালদ্বীপও ঘুরে এসেছেন তিনি। সেই ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ার পাতাতেও। এরপর অভিনেত্রী এও জানান, তার সাথে তার ছেলের বয়সের পার্থক্য খুব বেশি নয় মাত্র ১৬-১৭ বছর। এখন সে অভিনেত্রীর অভিভাবক হয়ে উঠেছে একথা অভিনেত্রীর কাছ থেকেই জানা গিয়েছে।

উল্লেখ্য, এই মুহূর্তে অভিমন্যু শ্রীজাত বন্দ্যোপাধ্যায় পরিচালিত ‘মানবজমিন’ ছবিতে পর্যবেক্ষক হিসেবে কাজ করবে। ক্যামেরার সামনের জগতের তুলনায় পিছনের জগৎটাই বেশি পছন্দ করে সে। এই ছবিতে তার সাথে রয়েছেন তার প্রেমিকা দামিনীও। এই ছবি দিয়েই টলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখলেন শ্রাবন্তী পুত্র অভিমন্যু।

Devparna Acharya

Recent Posts

লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণা ভান্ডার! মহিলাদের মাসে ৩০০০ টাকা? কীভাবে অনলাইনে স্ট্যাটাস চেক করবেন জানুন

পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। সম্প্রতি “লক্ষ্মীর ভান্ডার”…

May 21, 2026

অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেতে নতুন নিয়ম! আধার সিডিং ও DBT অ্যাক্টিভেশন নিয়ে জরুরি আপডেট

পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। উপভোক্তাদের সুবিধা নিশ্চিত করতে…

May 21, 2026

ডলারের বিপরীতে বড় ঘুরে দাঁড়াল ভারতীয় টাকা! রুপির শক্তিতে স্বস্তির বার্তা অর্থনীতিতে

ভারতীয় মুদ্রা বাজারে বড় ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে। দীর্ঘদিন চাপের মধ্যে থাকার পর মার্কিন ডলারের…

May 21, 2026

১ জুন থেকে পশ্চিমবঙ্গে মহিলাদের জন্য ফ্রি বাস পরিষেবা! কীভাবে মিলবে সুবিধা, জানুন সব নিয়ম

পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য বড় সুখবর। আগামী ১ জুন ২০২৬ থেকে রাজ্যের সরকারি বাসে মহিলারা বিনামূল্যে…

May 21, 2026

মুম্বইয়ের বিরুদ্ধে কেকেআরের সম্ভাব্য একাদশে কারা? বড় ম্যাচের আগে জোর চর্চা

আইপিএলের হাইভোল্টেজ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামার আগে কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য প্রথম একাদশ নিয়ে…

May 20, 2026

গতির বিপ্লব ভারতে! ২ ঘণ্টায় মুম্বই থেকে আহমেদাবাদ, বুলেট ট্রেনের নতুন ডিজাইন ঘিরে উচ্ছ্বাস

ভারতের রেল ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। ভারতীয় রেল প্রস্তাবিত বুলেট ট্রেনের নতুন ডিজাইন সামনে…

May 20, 2026