জীবনযাপন

নিজের সন্তানকে করোনা সংক্রমণের থেকে বাঁচানোর ১০ টি উপায়

করোনা ভাইরাসের সংক্রমণের থেকে বাঁচতে হলে নিজের এবং নিজের শিশুদের ভালো হাইজিন এবং অন্যান্য স্বাস্থ্যকর অভ্যাসের প্রয়োজন।পিতামাতার কাছে তাদের সন্তানদের সবচেয়ে  আগে। তাই করোনার হাত থেকে নিজের সন্তানকে বাঁচানোর জন্য তারা সদা তৎপর। দুর্ভাগ্যবশত, এই ভাইরাসের কোনো প্রতিষেধক এখন সেভাবে আবিষ্কার হয়নি। তবে এর সংক্রমণের থেকে রক্ষা পেতে কয়েকটি ভালো অভ্যাস তৈরী করা একান্ত প্রয়োজন।

তাহলে নিজের সন্তানকে সুস্থ রাখতে হলে যেই জিনিসগুলি করতে হবে, একবার সেগুলি দেখে নিন।

১) বাড়ির প্রত্যেককে অন্তত ২০ সেকেন্ড ভালো করে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস করতে হবে। আর সাবানের পরিবর্তে ব্যবহার করা যেতে পারে ৬০ শতাংশ আলকোহোল যুক্ত স্যানিটাইজার। খাবার আগে,কাশি ও হাঁচির পর এবং বাইরে থেকে বাড়ি ফিরে হাত অবশ্যই ধুয়ে ফেলুন।

২) আপনার শিশুকে অসুস্থ মানুষের থেকে যতটা সম্ভব দূরে রাখার চেষ্টা করুন।

৩) শিশুদেরকে শেখান যে হাঁচি বা কাশির সময় টিস্যু ব্যবহার করতে হয়। আর টিস্যু  না থাকলে নিজের কনুই ব্যবহার করতে শেখান।

৪) হাত না ধুয়ে নাক, চোখ, মুখ ধরতে বারণ করুন।

৫) নিজের বাড়ি পরিষ্কার রাখুন, অপ্রয়োজনীয় জিনিস ফেলে দিন। যাতে বাচ্চারা তা ব্যবহার করতে না পারে।

৬) বাইরে বেরোলে শিশুকে রুমাল ব্যবহার করতে বলুন।

৭) ভালো স্বাস্থ্যসম্মত, পুষ্টিকর খাবার খেতে বলুন। তার সাথে সন্তানের প্রয়োজন পর্যাপ্ত ঘুমের। যা আপনার শিশুকে রোগ প্রতিরোধক ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করবে।

৮) শিশুকে এই ভাইরাস সম্পর্কে বোঝান, কিন্তু অযথা এমন কিছু বলবেন না যাতে শিশু প্যানিক করে বা ভয় পায়।

৯) আপনার সন্তানের যদি সর্দি, কাশি বা জ্বর, পেট খারাপ-র লক্ষণ দেখা গেলে তৎক্ষণাৎ চিকিৎসকের কাছে নিয়ে যান।

১০) চিকিৎসকদের কথা মতো প্রতি বছর শিশুকে একটি করে ফ্লু ভ্যাকসিন দিয়ে নিন।

এই পদ্ধতিগুলির সাথে নিজের খেয়াল রাখুন.  বেশি প্যানিক করবেন না,প্রত্যেক মুহূর্তের খবরের সাথে নিজেকে আপডেট রাখুন। এই ভাইরাসের হাত থেকে মুক্তির জন্য কি কি পদক্ষেপ নিতে বলা হচ্ছে সেদিকে সর্তক থাকুন।

উল্লেখ্য, আজ করোনা ভাইরাসে কেরালাতে তিন বছরের এক শিশু আক্রান্ত হয়েছে।কেরালার হাসপাতালে শিশুটির চিকিৎসা চলছে।

Anirban Kundu

Published by
Anirban Kundu
Tags: corona virus

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026