নিউজ

খাচ্ছেন সাধারণ কয়েদিদের খাবার, শুতে হচ্ছে মাটিতে, প্রেসিডেন্সি জেলে কেমন আছেন পার্থবাবু?

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়ার পর প্রথমে ইডি হেফাজতে ছিলেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়। অনেকদিন ধরেই চলছিল জিজ্ঞাসাবাদ পর্ব। গত ২২ জুলাই পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে হানা দিয়েছিল ইডি। তারপর চলেছিল ২৭ ঘন্টার জিজ্ঞাসাবাদ। বক্তব্যে অসংগতি পেয়ে গত ২৩ জুলাই ইডি হেফাজতে নিয়ে যাওয়া হয়েছিল প্রাক্তন মন্ত্রীকে। এরপর গতকাল ৫ আগস্ট আদালত প্রাক্তন মন্ত্রীর ১৪ দিনের জেলে হেফাজতের নির্দেশ দেয়। বর্তমানে পার্থ চট্টোপাধ্যায় প্রেসিডেন্সি জেলে রয়েছেন।

এখন রাজ্য রাজনীতিতে একটাই প্রশ্ন যে কেমন করে জেলে দিন কাটছে প্রাক্তন মন্ত্রীর? আসলে আগে ইডি হেফাজতে থাকার সময় পার্থ চট্টোপাধ্যায়ের জন্য তৈরি হয়েছিল বিশেষ ডায়েট চার্ট এবং সময়মতো বাইরে থেকে তিনবেলা খাবার চলে আসত। ডায়েটে নিরামিষ থাকবে না আমিষ থাকবে সেই খেয়াল রাখা হয়েছিল। তবে গতকাল থেকে প্রেসিডেন্সি জেলের অন্যান্য কয়েদিদের সাধারণ খাবারই খেতে হচ্ছে প্রাক্তন মন্ত্রীকে। তবে পার্থবাবুর যেহেতু ডায়াবেটিস রয়েছে তাই তাকে সেই বুঝেই খাবার দেওয়া হচ্ছে।

আপনাদের জানিয়ে রাখি, প্রেসিডেন্সি জেলের ব্লক ২ নম্বর কক্ষে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। গতকাল রাতে তাঁকে খেতে দেওয়া হয় ডাল, রুটি ও সবজি। আজ ৬ আগস্ট সকালে প্রাক্তন মন্ত্রী খেয়েছেন চা ও বিস্কুট। দুপুরের খাদ্য তালিকায় ছিল ডাল, ভাত ও সবজি। যেখানে ইডির কাছে পার্থবাবু মটন এবং তেলেভাজা খাওয়ার জন্য জেদ করছিলেন, সেখানে গতকাল থেকে সাধারণ কয়েদিদের জন্য তৈরি করা খাবারই খেতে হচ্ছে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে।

খাবারের পাশাপাশি রাতে শোয়ার জন্য আলাদা কোনো ভিআইপি ট্রিটমেন্ট পাচ্ছেন না পার্থ চট্টোপাধ্যায়। গতকাল রাতে তাকে একটি কম্বল দেওয়া হয়। শুতে হয়েছিল মেঝেতেই। খাটের কোনো বন্দোবস্ত করা হয়নি। তবে পার্থবাবুর পরনের পোশাক ও ওষুধপত্র জেলে পাঠিয়ে দিয়েছে ইডি।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026