অরূপ মাহাত: কাশ্মীর নিয়ে কখনও গরম কখনও নরম তিনি। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এতদিন কাশ্মীর নিয়ে ভারতের বিরুদ্ধে চরম অবস্থান নিয়ে এসেছেন। প্রয়োজনে যুদ্ধের হুমকিও দিয়েছে তাঁর দেশের সেনাপ্রধান। তবে তাতে ভারতকে বিশেষ টলানো যায়নি। শেষে নিজের দেশের অভ্যন্তরীণ জটিলতায় জর্জরিত হয়ে দ্বিপাক্ষিক বৈঠকের ইঙ্গিত পাঠিয়েছিলেন তিনি। কিন্তু এরই মাঝে আবার কাশ্মীর ইস্যুকে আন্তর্জাতিক স্তরে ভাসিয়ে তোলার চেষ্টা করলেন তিনি। কাশ্মীর সমস্যাকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য মহা মিছিলের ডাক দিলেন ইমরান খানের প্রশাসন।
আজ, বুধবার এক ট্যুইট বার্তায় একথা জানিয়েছেন তিনি। ট্যুইট বার্তায় তিনি লেখেন, আগামী ১৩ সেপ্টেম্বর পাক অধিকৃত কাশ্মীরের মুজাফফরাবাদে এক বিশাল মিছিল করবেন তিনি। তিনি আরও বলেন যে, ভারতের কাশ্মীরে অত্যাচারিত মানুষের পাশে দাঁড়াতেই এই মিছিলের ডাক দিয়েছেন তিনি। তবে পাক প্রধানমন্ত্রী ইমরান খান যাই বলুন না কেন, ভারতের বিরুদ্ধে চাপ সৃষ্টি করতে পাক অধিকৃত কাশ্মীরকে ব্যবহার করায় ইমরানের দুর্বলতায় দেখতে পাচ্ছে আন্তর্জাতিক মহল। এই মিছিলের মাধ্যমে ভারতকে কতটা চাপে ফেলা যাবে সে বিষয়েও সন্দেহ রয়েছে তাদের।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…