অফবিট

টিকটকে ভিডিও বানানোর নেশায় এই ব্যক্তি যা করলেন! শুনলে তাজ্জব হয়ে যাবেন

ভারতবার্তা ডিজিটাল ডেস্ক, সায়ন্তিকা দাস : টিকটকে নিত্যনতুন ভিডিও বানানো এখন সকলের নেশা হয়ে দাঁড়িয়েছে। ফলোয়ার বাড়ানোর কারণে টিকটকে নানা রকম ভিডিও করতে দেখা যায় সকলকেই। কেউ বিভিন্ন রকম গান করে বা কেউ বিভিন্ন রকম নাচের মাধ্যমে ফলোয়ার বাড়াতে চায়। কেউবা আবার ভয়ানক সব স্টান্ট করে নিজেকে ফলোয়ারদের সামনে প্রশংসিত করতে চান। তবে এ পর্যন্ত ঠিকই ছিল।

কিন্তু টিকটকে ভিডিও বানানোর নেশায় গুজরাটের এক ব্যক্তি যা সব কাণ্ড করলেন সে নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমত ঝড় উঠেছে।

গুজরাটে টিকটকের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে গুজরাটের এক ব্যক্তি টিকটক ভিডিও ভাইরাল করার জন্য নিজের জিপে আগুন লাগিয়ে দিলেন। ঘটনাটি তিনি ঘটিয়েছেন রাজকোট দমকল অফিসের সামনে। ভিডিওটিতে দেখা যাচ্ছে প্রথমে তিনি রাজকোট দমকল অফিসের সামনে তার জিপটিকে দাঁড় করান। তারপর তিনি স্বাভাবিক ভঙ্গিমায় সেই জিপের ভেতর আগুন লাগিয়ে দেন। এবং পরক্ষণেই দাউ দাউ করে জ্বলতে থাকে সেই জিপটি।

এই ঘটনাটি যিনি ঘটিয়েছেন তার নাম ইন্দ্রজিৎ সিংহ জাদেজা। রাজকোট এর রাস্তায় গাড়ি পোড়ানোর অপরাধে পুলিশ তাকে গ্রেফতার করেছেন।

পুলিশের জেরায় তিনি জানান টিকটকের ভিডিও তুলবার নেশাতে তিনি এমন কাণ্ড ঘটিয়েছেন। এবং এতে তাকে সাহায্য করেছে তার এক বন্ধু। যদিও তার এই বন্ধুকে পুলিশ এখনো গ্রেফতার করতে পারেননি। তবে তার খোঁজ চলছে। পুলিশ এই দুই অপরাধীর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা জারি করেছেন।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026