রাজ্য

৪ হাজার কৃষকের সাথে “সহভোজ” করবেন নাড্ডা, জানুন কি আছে মেনুতে

আসন্ন বাংলা বিধানসভা নির্বাচনের প্রচারের জন্য রাজ্যের সমস্ত রাজনৈতিক দলগুলি পূর্ণ উদ্যমে কাজ শুরু করে দিয়েছে। কোন রাজনৈতিক দল অন্য দলকে এক ইঞ্চি জমি ছেড়ে দিতে নারাজ। গেরুয়া শিবির বারংবার তাদের কেন্দ্রীয় নেতৃত্বদের বাংলা সফরে পাঠাচ্ছে। কেন্দ্রীয় নেতৃত্বরা বাংলা সফরে এসে বিজেপির ভোট প্রস্তুতির সম্বন্ধে খতিয়ে দেখে নিচ্ছে। আজ আবারো বাংলায় আসছে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (J P Nadda)। এর আগেও তিনি বাংলায় এসে ভোট পরিস্থিতি খতিয়ে দেখে গিয়েছিলেন।

আজকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা জনসংযোগ সারতে মালদহ ও নবদ্বীপে আসছেন। তিনি এবার এসে নবদ্বীপ থেকে পরিবর্তন যাত্রার সূচনা করবেন। তবে বারংবার নাড্ডার বাংলা সফরে দেখা গিয়েছে কৃষক প্রেম। তিনি আগেরবার বাংলায় এসে কৃষকদের হাত থেকে চাল ডাল নিয়ে নয়া প্রকল্পের সূচনা করেছিলেন। এছাড়াও তিনি আগের বারও এক কৃষক বাড়িতে। অবশ্য এবার এসেও একই ধরনের কর্মসূচি রয়েছে নাড্ডার। অবশ্য এবার আর কোন কৃষক বাড়িতে তার মধ্যাহ্নভোজন নেই। তার মধ্যাহ্নভোজনের নাম দেওয়া হয়েছে সহভোজ। তবে কি আছে এই সহভোজের মেনুতে?

অন্যান্যবার বিজেপি কেন্দ্রীয় নেতারা কোন আদিবাসী বা কৃষক বাড়িতে গেলে বেশ অনেক ধরনের পদ হতে দেখা যায়। তবে এবারের ব্যাপারটা একটু অন্যরকম। গত একমাস ধরে এক মুঠো অন্ন কর্মসূচিতে গোটা বাংলা থেকে যে সবজি এবং চাল-ডাল সংগ্রহ হয়েছে তা বিয়ে হবে সহভোজের রান্না। আজ প্রায় ৩ থেকে ৪ হাজার মানুষ মধ্যাহ্নভোজন করবেন। মেনু খুবই সাধারণ। আছে খিচুড়ি, পাঁচমিশালী তরকারি এবং পাঁচ রকমের ভাজা।

সহভোজ রান্না করার জন্য গতকাল রাত থেকেই ১৫ থেকে ২০ জন কর্মী কাজে লেগে পরেছে। সকাল থেকেই গামলা গামলা ভরে তৈরি হচ্ছে খিচুড়ি। আজ কৃষকদের সাথে খোলা মাঠে সহভোজ করবেন জেপি নড্ডা। আজ সেই সাথে তিনি কৃষি আইন নিয়ে বিজেপি ও কেন্দ্রীয় সরকারের ওপর যা রটনা চলছে তার সম্বন্ধে বক্তৃতা দেবেন। আসলে বিধানসভা নির্বাচনের আগে বাংলা গেরুয়া শিবির কোনভাবেই রাজ্যের কৃষকদের রাগিয়ে দিতে চায় না। তারা যেকোন ভাবে কৃষকদের মন জয় করার জন্য চেষ্টা করে চলেছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026