ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে খেলোয়ারদের বাৎসরিক চুক্তির তালিকায় নাম নেই মহেন্দ্র সিংহ ধোনির। সেই জন্য ধোনির অবসর নিয়ে জল্পনা উঠতে শুরু করেছে। তবে সেই জল্পনার অবসান ঘটিয়ে দিলেন বিসিসিআইয়ের এক আধিকারিক। তিনি বলেছেন, “যে সমস্ত খেলোয়াড়েরা বর্তমানে ভারতীয় দলের হয়ে খেলছেন তাদের সাথে বোর্ড চুক্তি করে থাকে। ধোনি বিশ্বকাপের পর থেকে আর ভারতীয় দলের হয়ে খেলেননি তাই তার নাম চুক্তিতে নেই। তাই বলে তিনি যে আর ভারতীয় দলের হয়ে খেলবেন না এরকম তা ভেবে নেওয়ার কোন দরকার নেই”।
আরও পড়ুন : ফাঁস হল বিরাট কোহলিকে আউট করার গোপন রহস্য
ভারতীয় ক্রিকেট বোর্ডের ওই কর্মকর্তা আরো জানান, “এর আগেও অনেক খেলোয়াড় ভারতীয় দলের হয়ে খেলেছেন যাদের নাম চুক্তিতে ছিলোনা এবং ভবিষ্যতেও এরকম হতেই পারে তাই যারা ভাবছেন ধোনির নাম চুক্তিতে নেই বলে তিনি আর ভারতীয় দলের হয়ে খেলতে পারবেন না এমনটা একেবারেই ভুল ভাবনা। নির্বাচকরাও ধোনির ব্যাপারে সেরকম কিছু ইঙ্গিত দেননি। আইপিএলে ধোনি কিরকম প্রদর্শন করেন তার উপরই নির্ভর করছে তার ক্রিকেট ভবিষ্যৎ। আইপিএলে ভালো পারফরম্যান্স করে তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে অন্তর্ভুক্ত হতেই পারেন”।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…