রাজ্য

আজকে বাংলা সফরে এসে নাড্ডা মধ্যাহ্নভোজন করবেন কৃষক পরিবারে, কি আছে তার মেনুতে

আজ অর্থাৎ ৯ জানুয়ারী শনিবার বাংলা সফরে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। তার পূর্ব বর্ধমানের (burdwan)এ একাধিক কর্মসূচি রয়েছে আজ। তিনি আজ একটি রোড শো করবেন। তারপর রাধাগোবিন্দ মন্দিরের পূজা দেবেন। এছাড়াও কৃষকদের সাথে সখ্যতা বাড়াতে কাটোয়ার জগদানন্দপুর গ্রামের কৃষক পরিবারের সাথে দেখা করতে যাবেন। মধ্যাহ্নভোজন করবেন তার বাড়িতেই। গেরুয়া শিবিরের কেন্দ্রীয় নেতৃত্বরা বাংলা এলে তারা নয়তো কোন আদিবাসী পরিবারে, বা কখনো মতুয়া পরিবারে, বা কখনো বাউল পরিবারে মধ্যাহ্নভোজন করেন। তারা বাংলার মানুষকে বোঝাতে চায় যে তারা মাটির কাছাকাছি থাকা একটি রাজনৈতিক দল।

বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা আজ দুপুরে পূর্ব বর্ধমানের কাটোয়ার জগদানন্দপুর গ্রামে এক কৃষক বাড়িতে উপস্থিত হবেন। সেখানে তিনি সেই কৃষক পরিবারে থেকে একমুঠো চাল সংগ্রহ করে বিজেপির নয়া কর্মসূচি “একমুঠো চাল” এর সূচনা করবেন। সেই সাথে সেই কৃষক বাড়িতে মধ্যাহ্নভোজন করবেন তিনি। বিজেপির সর্বভারতীয় সভাপতিকে বাড়িতে বরণ করার জন্য সাজসাজ রব কৃষক বাড়িতে। বাড়ির দেয়ালে পড়েছে নতুন রঙের প্রলেপ। এর মধ্যেই মধ্যাহ্নভোজনের মেনুও স্থির হয়েছে। কি আছে তাহলে আজকে নাড্ডার মধ্যাহ্নভোজন মেনুতে?

কৃষক পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, নাড্ডার জন্য সকাল থেকেই রান্না শুরু হয়েছে। তার মেনুতে আছে সমস্ত নিরামিষ খাবার। কারণ সে তো নিরামিষভোজী। মেনুতে একদম ঘরোয়া খাবার বানানো হচ্ছে। মেনুতে আছে ভাত, রুটি, সোনামুগের ডাল, শাক, আলুভাজা, ফুলকপি পনিরের তরকারি, চাটনি, পাঁপড়, দই ও নলেন গুড়ের মিষ্টি। সেইসাথে কৃষক পরিবার জানিয়েছে, মধ্যাহ্নভোজন হলে নাড্ডাকে তাদের সমস্যার কথা জানাবে কৃষক পরিবার। তাদের গ্রামে পানীয় জল রাস্তা নিয়ে একাধিক সমস্যা রয়েছে। সবকিছু নিয়ে কথা হবে।

অন্যদিকে বিজেপির সর্বভারতীয় সভাপতিকে স্বাগত জানানোর জন্য সেজে উঠেছে গোটা বর্ধমান শহর। বিজেপির ফ্ল্যাগ ও ফেস্টুনে ঢেকে গেছে জনপদ। তার জন্য ব্যবস্থা করা হয়েছে ৩ টন গাঁদা ফুল ও ৮ হাজার গোলাপের পাপড়ি। গেরুয়া বেলুন উড়বে আকাশে। তার নিরাপত্তার জন্য ইতিমধ্যেই তার রোড শো এর পথ খতিয়ে দেখছে প্রশাসন ও পশ্চিমবঙ্গে দায়িত্বপ্রাপ্ত বিজেপির সহকারি পর্যবেক্ষক অরবিন্দ মেনন। তার নিরাপত্তাব্যবস্থা এবার একেবারে আঁটোসাঁটো।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026