বিনোদন

Mahalaya: এই মহালয়াতেই মিঠাইয়ের হাতেই কি জব্দ হবে ‘সোমাসুর’! জি বাংলায় অসুর হবেন সোম

এই কয়েক মাস ধরে বাংলা ধারাবাহিকের সেরার সেরা জায়গা ধরে একটা ধারাবাহিক। হ্যাঁ ঠিক ধরেছেন ‘মিঠাই’ এর কথাই বলছি। এই ধারাবাহিকের প্রতিটা চরিত্র মন কেড়েছে সকল মা কাকিমাদের। মিঠাই থেকে সিড , রাজীব থেকে নন্দা, টেস থেকে সোম, নিপা হোক কিংবা রুডি, শ্রীতমা আর রাতুল। নিজেদের সাবলীল অভিনয় দিয়ে সকলের মনে পাকাপাকি জায়গা করে নিয়েছেন।

এই ধারাবাহিকে সোমের চরিত্র বেশ জনপ্রিয়। নেগেটিভ চরিত্রে অভিনয় করলেও এই অভিনেতা অনেকের প্রিয়। তবে এই ধারাবাহিকে মিষ্টি মেয়ে বিশেষ করে মিঠাইয়ের ক্ষতি চাওয়ার জন্য প্রায়শই দর্শক রেগে যান সোমের ওপর। আর তখন সামাজিক মাধ্যমে ‘শয়তান’,‘খারাপ লোক’, ‘জঘন্য’ ‘খারাপ লোকের চরিত্র’-র মতো নানা অপবাদও কপালে জটে। তবে ধ্রুব এতে খারাপ মনে করেননা কারণ এটাই অভিনেতা নিজের অভিনয়ের সার্থকতা মনে করেন।

এই সোমকে অর্থাৎ ধ্রুবকে এবার দেখা যাবে জি বাংলার মহালয়াতে। এখানেও নেগেটিভ চরিত্রে থাকছেন তিনি। হ্যাঁ অসুরের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা। রবিবার নিজের অসুর লুকের বেশ কিছু ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ার পাতাতে। তবে, এবার অভিনেতার এই লুক প্রকাশ্যে আর গালমন্দ নয় বরং জুটল অনেক প্রশংসা। নেটনাগরিকের মন্তব্য ‘দারুণ মানিয়েছে’। শুধু কি নেটবাসীর চোখে পড়ল মিঠাই রানি অর্থাৎ সৌমতৃষার কমেন্টও। সে লিখেছে, ‘এটা কিন্তু অসাধারণ’! সঙ্গে একটা ওয়াও স্মাইলি। আর এর পরিপ্রেক্ষিতে উত্তরে দিলেন ধ্রুব রেড হার্ট ইমোজি সোমের এক কিলার মেকওভারের প্রশংসায় ফায়ার ইমোজি শেয়ার করেছেন শ্রীমা ভট্টাচার্য।

নেটবাসী আবার ধ্রুব’র নতুন নামকরণ ও করর দিয়ে দিয়েছে। নাম দিয়েছে সোমাসুর’! অনেকেই মন্তব্য করেছেন অসুরের জন্য যে এক্সপ্রেশন ধ্রুব দিয়েছেন তা সত্যি প্রশংসনীয়। জি বাংলায় এই বছরের মহালয়ার ভোরে পর্দায় মহিষাসুরমর্দিনীর রূপে দেখা যাবে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। আদ্যাশক্তির চরিত্র পর্দায় ফুটিয়ে তুলে ধরার গুরুদায়িত্বে রয়েছে তিনি। সঙ্গে থাকবে দেবীর নানা রূপ, যাতে দেখা মিলবে জি বাংলার নায়িকাদের! মহালয়ার ভোরে আসছে ‘নানারূপে ‘মহামায়া। 

আর তাতেই থাকছেন সকলের আদরের মিঠাইও। এখানে সৌমিতৃষাকে দেখা যাবে দেবী দুর্গার কমল কামিনী রূপে। দেবী কমলে কামিনীর কাহিনি আমরা পড়েছি চণ্ডীমঙ্গলে। এই গল্পে বর্ণিত হবে পিতা ধনপতি এবং পুত্র শ্রীমন্তর সঙ্গে দেবীর লীলার গল্প। কমল কামিনী প্রাণীজগত এবং বনভূমিকে রক্ষা করেন। অর্থাৎ অনেকে বলছেন দুর্গা-রূপী ‘মিঠাই’ এর হাতেই বধ হবেন অসুর সোম। আপাতত দর্শকেরা মহালয়া দেখার অপেক্ষায় আছেন।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026