নিউজ

১৭ তারিখের পর কি হবে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণে উঠে এল ৫ টি পয়েন্ট

গতকাল জাতির উদ্যেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি দেশের বর্তমান পরিস্থিতি থেকে উদ্ধার পেতে ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেন। তৃতীয় দফার পর দেশে লকডাউন আর বাড়ানো হবে কিনা সেবিষয়ে স্পষ্ট করে কিছু না বললেও কিছু হিন্টস তিনি দিয়েছেন যেখান থেকে মনে করা হচ্ছে ১৭ই মে এর পর লকডাউন আরও বাড়বে। বিশেষজ্ঞরা মনে করছেন, চতুর্থ দফার লকডাউন ১৮ই মে এর আগেই ঘোষিত হবে, তবে এবার তা সম্পূর্ণ নতুন ভাবে ঘোষিত হবে।

প্রধানমন্ত্রীর ভাষণের পাঁচটি পয়েন্ট দেখে নিন:

১. করোনাকে আমাদের সঙ্গে নিয়ে এখনো অনেকদিন চলতে হবে, গতকাল তার ভাষণে এটি পরিষ্কার করে দেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্ট মহলের মতে, প্রধানমন্ত্রীর এই কথার মাধ্যমে বোঝা যাচ্ছে চতুর্থ দফায় লকডাউন আরও বাড়তে চলেছে, তবে এবার তা অনেক ছাড়ের সাথে। গ্রিন এবং অরেঞ্জ জোনগুলিতে বেশিরভাগ ক্ষেত্রেই ছাড় দেওয়া হতে পারে চতুর্থ দফার লকডাউনে।

২. তার ভাষণে প্রধানমন্ত্রী বলেছেন যে, লকডাউন ৪ নতুন ভাবে, নতুন নিয়মের সাথে আসবে। কিন্তু তিনি বলেননি কি হবে চতুর্থ দফার লকডাউনে। ১৮ই মে এর আগে সব জানিয়ে দেওয়া হবে বলে তার ভাষণে জানিয়েছেন তিনি।

৩. প্রধানমন্ত্রীর ভাষণে ‘স্থানীয়’ কথাটি বারবার উঠে এসেছে। স্থানীয় উৎপাদন, স্থানীয় বাজার, স্থানীয় সরবরাহের চেইন। চতুর্থ দফার লকডাউনে স্থানীয় জিনিসের উপর যে বেশি করে নজর দেওয়া হবে সেকথা পরিষ্কার তার এই বক্তব্যে।

৪. প্রধানমন্ত্রী তার ভাষণে উল্লেখ করেছেন অর্থনীতি, অবকাঠামো, প্রযুক্তি-চালিত সিস্টেম, প্রাণবন্ত জনসংখ্যা ও চাহিদা এই পাঁচটি বিষয়ের উপর দাঁড়িয়ে আত্মনির্ভর হতে হবে। আত্মনির্ভর ভারত গড়ে তুলতে হবে।

৫. প্রধানমন্ত্রী মোদী তার ভাষণে বলেছেন যে, করোনা পরবর্তী যুগটি বেশ কয়েকটি সুযোগ নিয়ে আসবে এবং ভারত এই উপলক্ষে উঠে আসবে এবং সুযোগগুলি গ্রহণ করবে। লকডাউনের চলমান পর্যায়ে যেখানে করোনা সংক্রমণ না ছড়ানো প্রাথমিক লক্ষ্য ছিল, লকডাউনের পরবর্তী পর্যায়ে এর অন্যতম মূল উপাদান হিসাবে অর্থনৈতিক পুনর্জাগরণ লক্ষ্য হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026