রাজীব কুমারকে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র। সারদা প্রসঙ্গ নিয়ে বরাবরই অস্বস্তিতে পড়তে হয়েছে মমতা সরকারকে। সম্প্রতি কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার আইপিএস রাজীব কুমার ফেরার হয়ে সারদা চিটফান্ড প্রসঙ্গে তৃণমূলের অস্বস্তি চরম পর্যায় পৌঁছে দেয়। আদালত তরফ থেকে আইনি রক্ষাকবচ প্রত্যাহার করার পর সিবিআই-এর গ্রেফতারি থেকে বাঁচার জন্য প্রায় বেপাত্তা শাসক ঘনিষ্ঠ আইপিএস অফিসার রাজীব কুমার।
এই অবসরে সরাসরি নাম না নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর ভাইপো সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করেছেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র৷ সঙ্গে রাজীব কুমারকে ‘হরিদাস পাল’ বলেও কটাক্ষ করেন এই সিপিএম নেতা। তিনি বলেন, “ কে ওই হরিদাস পাল? রাজীব কুমারের কাছে কিছু কাগজপত্র আছে, যেটা ধরা পড়লে উনি (দিদি) এবং ওনার ভাইপো বিপদে পড়বেন। তাই তো রাজীব কুমার এত ছোটাছুটি করছেন ৷ সেটা বোঝা যাচ্ছে না? এটা বোকা ছাড়া আর সবাই বুঝতে পারছে। “
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…